মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মানুষকে নিরাপত্তা বিধান করা দায়িত্ব রাষ্ট্রের : কায়সার কামাল
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৬:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আইনশৃঙ্খলা বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “যতটুকু জানি যে- যৌথবাহিনীর অভিযান হওয়ার কথা। আমাদের এই অঞ্চল সীমান্তবর্তী হওয়ায়, এখানে মাদকের প্রচুর ব্যবহার এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবী আছে। আমাদের দলের পক্ষ থেকে মাদক এবং কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করা হয়েছে। দুর্ভাগ্যবশত, এখন পর্যন্ত যে লেভেলের মাদকসেবী ও মাদকব্যবসায়ী আছে, সে রকম পর্যন্ত গ্রেফতার হয়নি।”

গতকাল বিকেলে নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্যবসায়ীবৃন্দের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‍“আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো, নির্বাচনের পরিবেশকে সুন্দর রাখা এবং সুন্দর একটা পরিবেশ তৈরির জন্য, যারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবী আছে এবং যারা কিশোর গ্যাংয়ের হোতা বা নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার।”

কায়সার কামাল বলেন, “আমাদের এই অঞ্চলটা হচ্ছে সীমান্তবর্তী অঞ্চল। এই অঞ্চলে অবাধে মাদক বেচাকেনা, মাদক সেবন ও চোরাচালান হচ্ছে। এসবের সাথের যারা জড়িত তাদেরকে আইনের আওতায় না আনা পর্যন্ত এই অঞ্চলের মানুষ নিজেদেরকে নিরাপদ ভাববে না। অতএব, মানুষকে নিরাপত্তা বিধান করা দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে আইনের আওতায় আনা।”

তিনি আরও বলেন, “অধীর আগ্রহে মানুষজন অপেক্ষা করছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভাল নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সেই প্রত্যাশাতে আছি। ইনশাল্লাহ—যথাযথ আইনি প্রক্রিয়া এবং আইন বিধান অনুসরণ করে সার্বিকভাবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন হয়, সেটার জন্য আমরা অপেক্ষা করছি।”

এ সময় উপস্থিত ছিলেন হাফেজ সবুজ, আ. মালেক, তোফাজ্জল হোসেন, ব্যাবসায়ী মালিক সমিতির সভাপতি এম আলমগীর তালুকদার, সদস্য সচিব সেলিম রেজা, ব্যাবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি জহিরুল ইসলাম মোস্তফা, ব্যাবসায়ী আব্দুস ছালাম কেরন, রহুল আমিন প্রমুখ।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নিরাপত্তা   রাষ্ট্র   কায়সার কামাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close