শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ভাঙা ঝুপড়ি ঘরে নূরজাহানের মানবেতর জীবন
‎পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৬:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‎ঘর তো নয়, যেন মুরগির খোঁয়ার। দিনের পর দিন মুরগির খোঁয়ারের মতো দেখতে এমনই একটি ভাঙা ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন অসহায় নূরজাহান বেগম।

‎নূরজাহান বেগমের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা গ্রামে। বয়স পঞ্চাশের কাছাকাছি। কৈশোরেই বাবা-মা হারিয়ে মামাদের সংসারে বড় হন তিনি। সেখান থেকেই জীবনের কষ্টের শুরু। বড় হওয়ার পর বিয়ে হলেও সুখ তার জীবনে দীর্ঘস্থায়ী হয়নি। মানসিক প্রতিবন্ধী স্বামীর সঙ্গে সংসার করার এক বছরের মাথায় স্বামী মারা গেলে তিনি আবারও নিঃস্ব হয়ে পড়েন।

এরপর থেকে নূরজাহান বেগম মামা-খালাদের বাড়িতে আশ্রিত জীবন কাটাচ্ছেন। অন্যের বাড়িতে কাজ করেন তিনি। কখনো খেয়ে, কখনো না খেয়ে কোনোভাবে দিন পার করছেন। বর্তমানে দুই খালার পাঁচ শতকের ভিটার এক কোণে জীর্ণ-শীর্ণ একটি ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন।

‎সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরটি দেখতে অনেকটাই মুরগির খোঁয়ারের মতো। সোজা হয়ে ঢোকারও সুযোগ নেই। এই জরাজীর্ণ ঘরেই দিনের পর দিন, বছরের পর বছর কাটছে।

‎নূরজাহান বেগম জানায়, শীতের রাতে ঘুমাতে পারেন না। বাতাস ও কুয়াশা সরাসরি ঘরের ভেতরে ঢুকে পড়ে। সারারাত জেগে থাকতে হয়। বর্ষাকালে ছাদ চুইয়ে পানি পড়ে, বিছানা ভিজে যায়।

‎তার চাওয়া খুব বেশি কিছু নয়—একটি নিরাপদ থাকার ঘর এবং শীত নিবারণের জন্য সামান্য একটি তোষক ও কম্বল।

‎নূরজাহান বেগমের প্রতিবেশীরা জানায়, ‘ছোটবেলা থেকেই তার জীবন দুঃখ-কষ্টে ভরা। বাবা-মা নেই, স্বামী নেই, সন্তান নেই। যে ঘরে তিনি থাকেন, তা মুরগির খোঁয়ারের চেয়েও করুণ।’ 

তারা সরকারসহ সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর প্রতি নূরজাহানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  ঝুপড়ি ঘর   নূরজাহান   মানবেতর জীবন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close