রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
দশমিনার যুবক ঢাকায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৮:৪২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

পটুয়াখালীর দশমিনা উপজেলার নোমান নামের এক যুবক ঢাকার একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

গতকাল দিবাগত রাতে তিনি তার রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহত নোমান উপজেলার বহরমপুর ইউনিয়নের আদমপুর গ্রামের বাসিন্দা মো. মজিবর দফাদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নোমান ও তার স্ত্রী মাহমুদা ঢাকার সিদ্ধিকগঞ্জ থানার চেয়ারম্যান অফিসের পাশে কাইযুম নামের এক বাড়ি মালিকের বাসায় ভাড়া থাকতেন। গতকাল দিবাগত রাতে তিনি তার রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহতের স্ত্রী মাহমুদা জানান, ডিউটি শেষ করে রাতে বাসায় এসে খাবার খেয়ে দুজনই শুয়ে পরি। সকালে ফজরের আযানের শব্দ কানে আসলে নোমানকে পাশে দেখতে না পেয়ে পাশের রুমে যাই। গিয়ে দেখি ফ্যানের সাথে মরদেহ ঝুলে আছে। আমি চিৎকার করি এবং বাড়ির মালিক আসে। পরে আমার ভাসুর সোহাগকে ফোন করলে তিনিও আসে। পরে পুলিশ নোমানকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে থানায় নিয়ে আসে।

মাহমুদা আরও জানান, আমাদের ১৭ মাসের দাম্পত্য সময়কালে কোন ঝগড়া বা মন-মানিল্য হয়নি। কি করনে এমন করল বুজতে পারছিনা।

নোমানের ভাই সোহাগ জানান, সকালে ফজরের আযানের পরপরই নেমানের স্ত্রী আমাকে ফোন করে জানান। আমি দ্রুত ঘটনাস্থলে যাই এবং থানায় ফোন করি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। আমি মর্গের সামনে আছি। থানা থেকে মরদেহ দেওয়ার পর বাড়ি নিয়ে আসবো।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, ঘটনার বিষয়ে শুনে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহ প্রাথমিক সুরাতহাল করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ দেওয়া হবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  দশমিনা   আত্মহত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close