রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
লাইফস্টাইল
সহজে তৈরি করুন সুস্বাদু সবজি পরোটা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পরোটা তৈরি করা যায় নানান ধরনের উপকরণ দিয়ে। আলু পরোটা বা কিমা পরোটা যেমন জনপ্রিয়, তেমনি সবজি দিয়ে তৈরি সুস্বাদু পরোটাও খুব সহজে করা যায়। এটি তৈরি করতে বেশি সময় লাগে না এবং উপকরণও কম। সকালের নাস্তায় বা বিকেলের হালকা খাবারে উপযুক্ত।

চলুন জেনে নেওয়া যাক সুস্বাদু সবজি পরোটার রেসিপি—

প্রয়োজনীয় উপকরণ

গাজর কুচি – ১ কাপ

বরবটি কুচি – আধা কাপ

পেঁয়াজ কুচি – ২–৩টি

আলু সেদ্ধ – ২টি

গরম মশলা – ১/২ চা চামচ

হলুদের গুঁড়া – ১/২ চা চামচ

কাঁচা মরিচ – ২টি

ধনিয়া পাতা কুচি – ২ চা চামচ

ডো তৈরি করতে যা লাগবে

ময়দা – ১ কাপ

লবণ – স্বাদমতো

তেল – ১ চা চামচ

পানি – পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

১. প্যানে ১/২ চা চামচ তেল দিয়ে গরম করে তাতে পেঁয়াজ, গাজর, বরবটি, গরম মশলা, হলুদের গুঁড়া, ধনিয়া পাতা ও কাঁচা মরিচ ভালোভাবে ভেজে নিন।
২. এরপর নামিয়ে ম্যাশড আলু মেশান।
৩. ডো তৈরি করতে ময়দা, লবণ, তেল ও পানি মিশিয়ে ভালো করে মেখে ২০ মিনিট রেখে দিন।
৪. ডো থেকে ছোট ছোট বল তৈরি করে মোটা রুটির মতো বেলুন।
৫. প্রতিটি রুটির মধ্যে পুর ভরে গোল বড় বল তৈরি করুন।
৬. বলগুলো বেলে পরোটা তৈরি করুন এবং গরম গরম পরিবেশন করুন।

সবজি পরোটার সহজ রেসিপিটি দিয়ে নাস্তায় বা হালকা দুপুরের খাবারে স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার তৈরি করা সম্ভব।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সবজি পরোটা  
মতামত লিখুন:
Loading...
Loading...

লাইফস্টাইল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close