রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
আইন-আদালত
আইনজীবী আলিফ হত্যা মামলার চার্জ গঠন আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:২৪ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু করেছে আদালত। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালের কার্যতালিকায় মামলাটি অন্তর্ভুক্ত হওয়ায় এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটির চার্জ গঠনসংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। এদিন মামলার প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

তিনি জানান, চার্জ গঠনের মাধ্যমে মামলাটি একটি গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করছে। চার্জ গঠন সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে ট্রায়াল শুরু হবে। মামলাটির গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় আদালত প্রাঙ্গণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত চট্টগ্রাম আদালত এলাকায় কঠোর নিরাপত্তা বলয় কার্যকর থাকবে। এ সময় আদালতে প্রবেশের ক্ষেত্রে সীমিত ব্যবস্থা থাকবে এবং প্রবেশকারীদের অবশ্যই পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। বিচার কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

উল্লেখ, গত বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে এ মামলার ২২ জন আসামিকে হাজির করা হয়। তবে নিরাপত্তাজনিত কারণে সেদিন প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি। বিচারক এজলাসে বসে একে একে অন্যান্য আসামিদের হাজিরা নিশ্চিত করেন।

ওই দিন মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত উভয় পক্ষের শুনানি গ্রহণের জন্য ১৯ জানুয়ারি তারিখ নির্ধারণ করেন এবং এদিনই চার্জ গঠনের সিদ্ধান্ত দেওয়া হয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  আইনজীবী   আলিফ হত্যা মামলা   চার্জ গঠন   
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close