রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৩:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায়, ভাসমান ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে জেলার মূলধারার সাংবাদিকদের সংগঠন ‘কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম’।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের আখড়াবাজার মোড়ের অস্থায়ী শ্রমিক হাটে এসব কম্বল বিতরণ করা হয়। একই সময়ে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী, রিকশা চালক ও চায়ের দোকানের কর্মচারিদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক এসকে রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম পিংকু, কোষাধ্যক্ষ শরফ উদ্দীন জীবন, দপ্তর সম্পাদক মেহবুব আলম মনি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তারেক রহমান, কার্যকরী সদস্য মশিউর কায়েস, ওমর সিদ্দিক রবীন, রুবেল হোসাইন প্রমুখ।

এদিকে, কম্বল হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেন দরিদ্ররা। আব্দুল মোতালেব বলেন, “ভোর থাইক্যা এইহানে কামের লাইগ্যা বইস্যা থাহি। শীতের শরীর জইম্যা যাইতাসে। বাবারে এই সময়ে কম্বলডা পাওনে খুব উপকার হইসে।”

পরিচ্ছন্নতা কর্মী আমেনা আক্তার বলেন, “আশপাশের অনেকেই সরকারি সহযোগিতা পেলেও আমি কোনো সহযোগিতা পাইনি। কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম আমাদের কম্বল দিয়েছেন। আমার দুইটি ছেলে মাদ্রাসায় পড়ে, তারা এই কম্বল গায়ে দিয়ে ঘুমাবে, তাই খুব ভালো লাগছে।”

রিকশা চালক খায়রুল ইসলাম বলেন, “কয়েক দিন ধরে তীব্র শীত পড়ছে। রাতে ঘুমাইতে পারি না শীতের জন্য। আমাদের মতো অসহায় মানুষের শীত নিবারণের জন্য তেমন কিছু নেই। ছোট মেয়ের জন্য একটা কম্বল কিনার সামর্থ্য হচ্ছে না। এখন কম্বল পাওয়ায় অনেক উপকার হইছে।”

ফোরামের সাধারণ সম্পাদক এসকে রাসেল জানান, ভবিষ্যতেও এই ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে জেলার মূলধারার সাংবাদিকদের সংগঠন কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ফোরামের সভাপতি নূর মোহাম্মদ জানান, সংগঠনের সদস্যদের সহযোগিতায় শীতার্থ মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়েছে। ভবিষ্যতে আমাদের সাধ্যমতো দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করবো।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   কম্বল বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close