সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
সাহিত্য
আবুলের বউর আত্মহত্যা
শাহ আলম ডাকুয়া
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:১১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বরিশাল জেলার উজিরপুর উপজেলার আবুল একজন সেলিব্রেটি। আবুলের নাম এখন বরিশাল বিভাগেই পরিচিতি লাভ করেছে। ২৪-এর গণঅভ্যুথানের পর আবুল দ্বিতীয় বিয়ে করেন। ২ বউ নিয়ে আবুলের সংসার। সংসারে ২ বউর মধ্যে নিত্যদিন ঝগড়া-ফ্যাসাদ, খিটিমিটি লেগেই আছে। ছোট বউ আলেয়া রাগে-ক্ষোভে আত্মহত্যার পরিকল্পনা করেন। এক দিন আলেয়া মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পাশের সন্ধ্যা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যান। কিন্তু ঘণ্টাখানেক পরে বাড়ি ফিরে এলে-

আবুল : কি গো, তুমি না রেগেমেগে দক্ষিণ দিকে গেলে। কোথায় গিয়েছিলে?

আলেয়া : সন্ধ্যা নদীর পাড়ে।

আবুল : কেন? নদীর তীরে- এ অবেলায়?

আলেয়া : মরদ আমার- নদীতে ঝাঁপ দিয়ে মরতে গেছিলাম।

আবুল : তা নদীতে ঝাঁপ না দিয়ে চলে এলে কেন?

আলেয়া : তুমি জান না, আমি ঠান্ডা সইতে পারি না। এই শীতে নদীর পানি বড্ড ঠান্ডা দেখলাম। তাই শীতে ও ঠান্ডায় কষ্ট পাব- সেজন্য নদীতে ঝাঁপ দিয়ে মরতে পারলাম না।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  আত্মহত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

সাহিত্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close