সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
রাজনীতি
বায়াসড প্রশাসনের অধীনে কিভাবে নির্বাচন করব? প্রশ্ন রুমিন ফারহানার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৮:১১ পিএম আপডেট: ১৯.০১.২০২৬ ৮:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পর এবার উল্টো প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি। একই সঙ্গে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন এ প্রার্থী।

সোমবার (১৯ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রুমিন ফারহানা এ প্রশ্ন তুলেন।

সভায় রুমিন ফারহানা বলেন, ‘প্রশাসন ইতোমধ্যেই পক্ষপাতদুষ্ট আচরণ করছে।’

তিনি বলেন, ‘আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাইনি। আশুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকের দেখানো বৃদ্ধাঙ্গুলির কথা বলতে গিয়ে উদাহরণ হিসেবে এমন দেখিয়েছি। একটি অভিযোগে (যদি হয়ে থাকে) আমার বিরুদ্ধে তিনবার শাস্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। অলরেডি বায়াসড প্রশাসনের অধীনে আমি কিভাবে নির্বাচন করবো?’

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে রুমিন ফারহানা বলেন, ‘শোকসভার নামে স্টেজ বানিয়ে মাইকিং করে সমাবেশ হচ্ছে, গরু জবাই করে খাওয়ানো হচ্ছে, আমার বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়া হচ্ছে। কিন্তু সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই।’

‘সোমবার সকালে রিটার্নিং অফিসারের কাছে গিয়ে কার বিরুদ্ধে কত টাকা জরিমানা হয়েছে জানতে চাইলে কোনো সুনির্দিষ্ট উত্তর পাইনি।’

এরইমধ্যে রুমিন ফারহানাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক। রোববার (১৮ জানুয়ারি) রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত চিঠিতে আগামী ২২ জানুয়ারি সকাল ১১টায় উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়। অন্যথায় তার অনুপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শোকজ নোটিশ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, তিনি এই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে জানতে পেরেছেন। নির্ধারিত সময়ে তার আইনজীবী গিয়ে জবাব দেবেন বলেও জানান। 

একই সঙ্গে তিনি দাবি করেন, প্রচার শুরুর আগেই রিটার্নিং অফিসারের এমন চিঠি দেওয়ার এখতিয়ার নেই। 

রুমিন ফারহানার প্রশ্ন- যেই ইউএনও অফিস একটা চিঠির গোপনীয়তা রাখতে পারে না, তারা কী করে একটা নির্বাচন পরিচালনা করবেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বায়াস্ট প্রশাসন   নির্বাচন   রুমিন ফারহানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close