বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম      ● খাদ্যে কোটি টাকার খেলা গুদামে দুর্নীতির মহোৎসব      ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      
রাজনীতি
জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : সাইফুল হক
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৮:২৭ পিএম
সভায় বক্তব্য রাখছেন সাইফুল হক। ছবি খোলা কাগজ

সভায় বক্তব্য রাখছেন সাইফুল হক। ছবি খোলা কাগজ

রক্তে কেনা জুলাই গণঅভ্যুত্থানকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। 

তিনি বলেছেন, ‘দুনিয়ায় অনেক বিপ্লব ও অভ্যুত্থান আত্মঘাতী তৎপরতা, সহিংসতা ও অতিমাত্রায় বাড়াবাডির কারণে ব্যর্থ হয়েছে। প্রতিবিপ্লব ও প্রতিঅভ্যুত্থানের জমিন তৈরি করেছে। অতীতে অসংখ্য বিপ্লব ও অভ্যুত্থান হটকারিতা ও নৈরাজ্যের মধ্য দিয়ে বিপ্লব ও অভ্যুত্থানের নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে।’
  
শুক্রবার (৩১ জুলাই) বিকালে ঢাকার নাখালপাড়ায় আহরিকা হোটেল মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্থানীয় শাখা কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সাইফুল হক এ ব্যাপারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অংশীদার সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেন। 

তিনি বলেন, ‘রাজনৈতিক মতবিরোধ রাজনৈতিক পরিসরে সীমাবদ্ধ রাখুন। নিজেরা আত্মঘাতী, সংঘাত ও সংঘর্ষে জড়িয়ে পড়লে অপশক্তি এর সুযোগ গ্রহণ করতে পারে। 

‘এক যাত্রায় সবকিছু অর্জন করার চিন্তা না করা ভালো। আর সবকিছু যদি বিএনপি সরকারকে দিয়ে করাতে হয়, তাহলে তো অন্যদের আর রাজনীতি করার দরকার হবে না।’

সাইফুল হক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি সরকারকে দৃশ্যমান ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগঠক ও প্রাক্তন ছাত্রনেতা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য নারীনেত্রী বহ্নিশিখা জামালী, পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আলী, শ্রমিকনেতা জাকির হোসেন তালুকদার, মকবুল হোসেন, আজাদ হোসেন হৃদয় প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জুলাই অভ্যুত্থান   ব্যর্থ হওয়া   দেওয়া যাবে না   সাইফুল হক   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close