বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম: ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি      রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে চীনের অভিনন্দন      মির্জা ফখরুল ইসলাম ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত      সংবিধানের ৭০ ধারায় পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৭২      কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, ৬ জনের পরিচয় শনাক্ত      ছয় ব্যাংকে আটকে আছে ডেসকোর ২৫০ কোটি টাকা      
রাজনীতি
বিএনপি এখন ব্রেইনলেস আ. লীগের মতো আচরণ করছে: সারজিস আলম
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম অভিযোগ করেছেন, বিএনপি বর্তমানে এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং তাদের আচরণ ‘ব্রেইনলেস আওয়ামী লীগের’ মতো।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সাম্প্রতিক মামলার প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, রাজনৈতিকভাবে এনসিপিকে দমিয়ে রাখতে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে। তাদের কর্মসূচিতে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ‘গলা টিপে ধরার’ চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

মামলার বিষয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করা হয়েছে। তবে তার দাবি, প্রকৃতপক্ষে ছিনতাই হয়েছে বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘মান-সম্মানের’। 

বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে জনগণের কাছে দলটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সারজিস আলম আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের কর্মকাণ্ড বিএনপিকে আরও বিব্রত করেছে। এসব ঘটনায় দলটির বুদ্ধিবৃত্তিক অবস্থার প্রতিফলন ঘটেছে।

বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, বর্তমানে বিএনপি যেভাবে এনসিপিকে বাধা দেওয়া, প্রতিরোধ করা এবং রাজনৈতিকভাবে চাপে রাখার চেষ্টা করছে, তা আওয়ামী লীগের আচরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

এছাড়া মামলার প্রসঙ্গে তিনি বলেন, যে ব্যক্তি মামলাটি লিখেছেন, তিনিও হয়তো পরিস্থিতির কারণে সেটি লিখতে বাধ্য হয়েছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   ব্রেইনলেস   আওয়ামী লীগ   সারজিস আলম  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close