সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
আইন-আদালত
জাহাঙ্গীর আলমের ফ্ল্যাট-জমি জব্দ, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৩:১১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিয়ন) জাহাঙ্গীর আলমের ফ্ল্যাট ও জমি জব্দ এবং তার স্ত্রী কামরুন নাহারের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

আদালতের আদেশ অনুযায়ী, জাহাঙ্গীর আলমের নামে থাকা নোয়াখালী জেলায় ৩৫ শতক জমি এবং ঢাকার মিরপুরে অবস্থিত ১ হাজার ৩৮৫ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট জব্দ করা হয়েছে।

অন্যদিকে, তার স্ত্রী কামরুন নাহারের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব হিসাবে মোট ১ কোটি ৩ লাখ টাকা জমা রয়েছে বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়।

দুদকের আবেদনে বলা হয়, জাহাঙ্গীর আলম নিজের নামে ১৮ কোটি ২৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তিনি ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে আটটি ব্যাংকের ২৩টি হিসাবে মোট ৬২৬ কোটি ৬৫ লাখ টাকা জমা ও উত্তোলন করেছেন। বর্তমানে এসব অভিযোগে মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তকালে এসব সম্পদ স্থানান্তর বা মালিকানা পরিবর্তনের আশঙ্কা থাকায় আদালতে জব্দের আবেদন করা হয়।

এছাড়া কামরুন নাহারের বিষয়ে দুদকের আবেদনে উল্লেখ করা হয়, তিনি একজন গৃহিণী হওয়া সত্ত্বেও স্বামী জাহাঙ্গীর আলমের সহায়তায় নিজের নামে ৬ কোটি ৮০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তিনি দুটি ব্যাংকের চারটি শাখায় সাতটি হিসাবে সঞ্চয়ী ও ডিপিএস হিসাব খুলে প্রায় ৫ কোটি ৯৬ লাখ টাকা জমা ও উত্তোলন করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধেও দুদক মামলা দায়ের করেছে, যা বর্তমানে তদন্তাধীন।

আবেদনে আরও বলা হয়, তদন্ত চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কামরুন নাহারের নামে থাকা অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাবে থাকা অর্থ হস্তান্তর বা মালিকানা পরিবর্তনের আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  জাহাঙ্গীর আলম   জব্দ   অবরুদ্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close