বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
লাইফস্টাইল
যেসব কারণে অকালেই চুল পেকে যায়
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৫:৫৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

অল্প বয়সে চুল পেকে গেলে মনোকষ্টে ভোগেন অনেকেই। চুল পেকে যাওয়া মানুষের জীবনচক্রের একটি স্বাভাবিক প্রক্রিয়া। সাধারণত জাতি-গোষ্ঠীর ভিন্নতায় বিভিন্ন বয়সে চুল পাকা শুরু হয়।

অল্প বয়সে চুল পেকে যাওয়ার অন্যতম কারণ হলো কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজের ঘাটতি। বিশেষ করে নিম্নলিখিত ভিটামিনগুলোর অভাব চুল পাকার জন্য দায়ী হতে পারে-

১. ভিটামিন বি১২: এটি চুলের রঙ ধরে রাখতে সাহায্য করে। বি১২-এর ঘাটতি হলে মেলানিন উৎপাদন কমে যায়, যা চুলের প্রাকৃতিক রঙের জন্য প্রয়োজনীয়।

উৎস: দুধ, ডিম, মাছ, মাংস, দুগ্ধজাত খাবার।

২. ভিটামিন বি৯ (ফোলেট/ফলিক অ্যাসিড): নতুন কোষ উৎপাদনে সহায়তা করে এবং চুলের রঙ ধরে রাখতে সাহায্য করে।

উৎস: সবুজ শাকসবজি, ডাল, বাদাম, ফলমূল, ডিম।

৩. ভিটামিন বি৭ (বায়োটিন): এটি চুলের গঠন ও রঙ ঠিক রাখার জন্য প্রয়োজনীয়।

উৎস: ডিমের কুসুম, বাদাম, শাকসবজি, দুধ, কলা।

৪. ভিটামিন ডি: চুলের স্বাস্থ্য ভালো রাখতে ও অকালে পেকে যাওয়া রোধ করতে সাহায্য করে।

উৎস: সূর্যালোক, ডিম, ফ্যাটি মাছ, দুগ্ধজাত খাবার।

৫. ভিটামিন ই: এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের পিগমেন্টেশন বজায় রাখতে সাহায্য করে।

উৎস: বাদাম, বীজ, শাকসবজি, সূর্যমুখীর তেল।

এছাড়াও, আয়রন, কপার ও জিঙ্কের ঘাটতিও চুল পাকার কারণ হতে পারে।

প্রতিরোধের উপায়-
 
> পুষ্টিকর খাবার খাওয়া।

> চুলে রাসায়নিক পণ্য কম ব্যবহার করা।

> পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস নিয়ন্ত্রণ করা।

> ধূমপান পরিহার করা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

লাইফস্টাইল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close