শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
শিক্ষা
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১:৫৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয় ফলাফলের বিষয়টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জানুয়ারি সারাদেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রকাশিত ফলাফলের ভিত্তিতে উল্লেখিত শর্তসাপেক্ষে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারের নিয়োগে ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে আবেদন করেছিলেন ১০ লাখ ৮০ হাজারের বেশি প্রার্থী। মোট আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৭৬ শতাংশ।

ফলাফল জানার উপায় : ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা অধিদপ্তরের এই www.dpe.gov.bd থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এছাড়া পরীক্ষায় সফল প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও জানিয়ে দেয়া হবে ফলাফল।

এর আগে গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত এই নিয়োগ পরীক্ষা শুরু থেকে নানা কারণে বিতর্কের মুখে পড়ে। পরীক্ষা শুরুর মাত্র ১৫ মিনিটের মধ্যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র কেন্দ্রের বাইরে চলে যায় এবং কেন্দ্র কন্ট্র্যাক্টের অভিযোগ জানান চাকরিপ্রার্থীরা।

এমনকি পরীক্ষায় জালিয়াতি ও ডিজিটাল নকলের অভিযোগ এনে প্রতিবাদ এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে অধিদপ্তরের সামনে বিক্ষোভও করেন পরীক্ষার্থীদের একাংশ।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  প্রাথমিক   সহকারী শিক্ষক   নিয়োগ   ফল প্রকাশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close