শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
শিক্ষা
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, মারামারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তারা মারামারিতে জড়িয়ে পড়ে। তবে, কি কারণে সংঘর্ষের সূত্রপাত তা প্রাথমিকভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা-ধাওয়া এবং মারামারিতে জড়ান; যা এখনও চলছে।

এদিকে, শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশ ২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

সরেজমিন দেখা যায়, মিরপুর রোডের নিউমার্কেট অংশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে। মিরপুর থেকে নিউমার্কেট যাওয়ার রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। নিউমার্কেট থেকে মিরপুরের রাস্তায়ও যান বন্ধ রয়েছে।

এর আগে, গত বছরে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছিল ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা কলেজ   আইডিয়াল কলেজ   শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া   মারামারি  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close