শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
শিক্ষা
সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ অনুমোদনের খবরে আবেগে আপ্লুত শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ। এ সংবাদে উল্লাসে ফেটে পড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগ করে এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর দুইটার দিকে ঢাকা কলেজের সামনে চলমান আন্দোলনের স্থলে এই খবর পৌঁছালে মুহূর্তেই আনন্দ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন এলাকা।

সরেজমিনে দেখা যায়, শিক্ষা মন্ত্রণালয় থেকে ফোনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে অধ্যাদেশ অনুমোদনের সংবাদ জানানো হয়। সংবাদ পাওয়ার সাথে সাথে বহু শিক্ষার্থী একে অপরকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ আনন্দে কেঁদে ফেলেন। এ সময় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি ঘিরে নানা স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘আমাদের দেড় বছরের আন্দোলন আজ সফল হয়েছে। শিক্ষা উপদেষ্টা নিজে আমাকে ফোন করে জানিয়েছেন যে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে।’

শিক্ষার্থীরা জানান, এই সিদ্ধান্ত উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং তাদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সেন্ট্রাল ইউনিভার্সিটি   অধ্যাদেশ অনুমোদন   আবেগে আপ্লুত   শিক্ষার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close