শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
সাহিত্য
কবিতা
ট্যাগর ট্যারেস
চাঁদনি মাহরুবা
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৪:২৬ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

তীব্র শীতল দিনে, মানুষের কথা হারায়ে যায় কোথায়?
যা কিছু বলা হয় না, সে ভাষা হাওড়ের ঠান্ডা জলের মতন চুপচাপ। 
রাধা আলোকবর্ষ দূরের পথ শেষে, ঘন হয়ে আসে গোলাপের আভা। 

জলে ঢিল ছোড়ার শব্দে—
আধভাঙ্গা ঘুম চোখের কুসুমে তার, তুমুল ফোটে। 

ক্লান্ত নয় তবু কি ভীষণ শীতগ্রস্ত! 
শহরের প্রলম্বিত ছাদে :
চতুর্দিক হতে আসা হিম জেঁকে বসে পৃথিবীকে। 

কারো বিরহকাল, মৃত মাছের শরীর যেমন করে জলের ওপর ভেসে ওঠে ঠিক অমনি লাগে। 
নিগূঢ়—
কফি কাপে লেগে থাকা ফেনায়, একটা ঝলমলে আলো টুপটাপ ডুবে যায় তারে নিয়ে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  কবিতা   ট্যাগর ট্যারেস  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close