শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
সাহিত্য
কবিতা
নিকাহনামা
আবির আবরাজ
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৪:৩০ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

দৃশ্য নয়, শীত শব্দপ্রধান
মিহি একটা কীর্তনের সুর 
অসামান্য এ নির্জনতার সুযোগে আমার মস্তিষ্কে মার্চ করে চলে যাচ্ছে 
রাত আর কুয়াশার মিশ্র অস্বচ্ছতা স্বীকার করি
তবুও জানি কাছেপিঠে একটা নদী মৃদু কল্লোল তুলছে
শুকতারার মতো একটা জলজ আলো দুলে ওঠে ধারণাকে গাঢ় করে গেল
সবই আছে তবুও কতো যে শব্দ আর দৃশ্য থেকে জুদা হয়ে গেছি
কী দেখতে চাই
স্মৃতি থেকে একটা চিত্র তুলতে চাইছি
তুমি তোমার নাম লিখছ
আমি আমার নাম লিখছি
তবুও কোথাও একটা নিকাহনামা—
আমাদের স্বাক্ষরবিহীন কিছু শূন্যস্থান নিয়ে শূন্য পড়ে আছে 

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  কবিতা   নিকাহনামা  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close