রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
লাইফস্টাইল
তাওয়া চিকেন পোলাও তৈরির রেসিপি
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৩:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পোলাও মানেই লোভনীয় স্বাদ। বাড়িতে হঠাৎ অতিথি এলে কিংবা যেকোনো আপ্যায়নে রাখতে পারেন তাওয়া চিকেন পোলাও। ওয়ান পট ডিশ হিসেবে এটি হতে পারে আপনার স্মার্ট পছন্দ। অল্প সময়ে এই রান্না সেরে নিতে পারবেন।

চলুন তবে জেনে নেওয়া যাক সুস্বাদু তাওয়া চিকেন পোলাও তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

বাসমতি চাল- ২০০ গ্রাম

গ্রাম চিকেন- ২৫০

লবণ- স্বাদমতো

হলুদ গুঁড়া- ১ চা চামচ

ধনেপাতা কুচি- ২ চা চামচ

টক দই- ২ চা চামচ

গরম মসলা গুঁড়া- ২ চা চামচ

জিরা গুঁড়া- ১/২ চা চামচ

ধনিয়া গুঁড়া- ১ চা চামচ

মরিচের গুঁড়া- ১ চা চামচ

গরম পানি- ১/৪ কাপ

পেঁয়াজ কুচি- ২টি

আদা রসুন-বাটা- ২ চা চামচ

টমেটো কুচি- ১টি

তেল- ১০০ গ্রাম

আস্ত জিরা- আধা চা চামচ

চিনি- ১ চা চামচ

কেওড়া জল- ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে চিকেন, লবণ, হলুদ, টক দই দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ৩-৪ ঘণ্টা। চাল ভালো করে ধুয়ে লবণ দিয়ে ৭০% সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। তেলে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন-বাটা দিয়ে ভাজতে হবে। লবণ, হলুদ, মরিচ, গরম মসলা, ধনিয়া, জিরা গুঁড়া দিয়ে ভাজতে হবে। টমেটো দিয়ে ভাজা হলে চিকেন দিয়ে কষতে হবে। গরম পানি, ধনেপাতা দিয়ে মিশিয়ে সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে কেওড়া জল দিতে হবে। ভাত, লবণ, চিনি মিশিয়ে চিকেনের সঙ্গে রান্না করতে হবে ৫ মিনিট। এরপর নামিয়ে পরিবেশন করুন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  চিকেন পোলাও   রেসিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

লাইফস্টাইল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close