রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
টেকনাফে বিএনপি নেতার মাছ লুটের খবর চাপা দিতেই সাংবাদিকের বিরুদ্ধে মামলা
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজার জেলার উখিয়া উপজেলা বিএনপির বিতর্কিত নেতা আরফাত চৌধুরীর বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় টেকনাফে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল তিনটার দিকে টেকনাফের শাপলা চত্বর মোড়ে সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সাংবাদিক আমিনুল ইসলাম বাঁধনের সঞ্চালনায় কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের কণ্ঠস্বরের টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন ভুলু, দৈনিক কক্সবাজার প্রতিদিনের সহকারী সম্পাদক মোহাম্মদ ইসলাম, সিনিয়র সাংবাদিক নুরুল হক, দৈনিক সমকালের প্রতিনিধি আব্দুর রহমান, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ ইউনুছ অভি, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি রহমত উল্লাহ, দৈনিক আজকালের খববেরর প্রতিনিধি ফারুকুর রহমান, আজকের বাংলার প্রতিনিধি ফারুক আলম তোফায়েল, দৈনিক কক্সবাজার প্রতিদিনের প্রতিনিধি তোফায়েল বিন আজাদ। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছেন। সেই সংবাদ প্রকাশের জেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দিয়ে হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার জন্য গুরুতর হুমকি। এ ধরনের মামলা শুধু একজন সাংবাদিককে নয়, পুরো গণমাধ্যমকে ভয়ভীতি দেখানোর অপচেষ্টা।’

তারা দ্রুত দৈনিক সকালের সময়ের স্টাফ রিপোর্টার ও দৈনিক সকালের কক্সবাজারের প্রতিবেদক শাহেদ ফেরদৌস হিরুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

অন্যথায় বৃহত্তর কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানানো হবে বলেও হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

মানববন্ধন শেষে সাংবাদিকরা নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং স্বাধীন সাংবাদিকতা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শাহেদ ফেরদৌস হিরুর বিরুদ্ধে মামলা দায়ের করেন আরফাত চৌধুরী। এর আগে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের সোনারপাড়া পয়েন্ট এলাকায় মাছ লুটের একটি ঘটনার অভিযোগ ওঠে। ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, আরফাত চৌধুরীর নেতৃত্বে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট তার মালিকানাধীন ১২২ বস্তা মাছ জোরপূর্বক নিয়ে যায়।

ঘটনার পর স্থানীয় বিএনপির কয়েকজন শীর্ষ নেতা ও প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে ১০০ বস্তা মাছ ফেরত দেওয়া হলেও বাকি ২২ বস্তা মাছ এখনো ফেরত দেওয়া হয়নি। 

অভিযোগ রয়েছে, মাছ ফেরতের বিনিময়ে ব্যবসায়ীর কাছ থেকে ‘লেবার খরচ’ বাবদ ২ লাখ টাকা আদায় করা হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী অভিযোগ করেন, মাছ ফেরতের দাবি জানালে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং সংবাদ প্রকাশের পর তাকে জিম্মি করে অভিযুক্তদের পক্ষে বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে।

এ ঘটনায় কক্সবাজার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টেকনাফ   বিএনপি নেতা   মাছ লুট   সাংবাদিকের বিরুদ্ধে মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close