রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
শিক্ষা
সাবেক অধ্যক্ষ ও স্টোরকিপারের বিরুদ্ধে রাজশাহী টিটিসি নিয়ে অপপ্রচারের অভিযোগ
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সুনাম ক্ষুণ্ন, প্রশাসনিক স্থিতিশীলতা বিনষ্ট ও চলমান দক্ষতা উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ এসএম ইমদাদুল হক ও তার ঘনিষ্ঠ সহযোগী সাবেক স্টোরকিপার আজমে এশরাক মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে সংশ্লিষ্ট মহলে।

সংশ্লিষ্ট প্রশাসনিক ও অভ্যন্তরীণ সূত্রের দাবি, বদলির পরও ব্যক্তিগত স্বার্থ হাসিল এবং প্রশাসনিক সিদ্ধান্তকে প্রভাবিত করার লক্ষ্যে তারা অনিবন্ধিত ইউটিউবার ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাজশাহী টিটিসির বর্তমান অধ্যক্ষসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছেন। এতে একটি গুরুত্বপূর্ণ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ও পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, অনিয়ম-দুর্নীতি ও নারী সহকর্মীর প্রতি অশালীন আচরণসহ একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সিদ্ধান্তে এসএম ইমদাদুল হককে বগুড়া টিটিসিতে শাস্তিমূলক বদলি করা হয়। গত ৫ নভেম্বর তাকে রাজশাহী টিটিসি থেকে অবমুক্ত করা হয়। 

এরপরই রাজশাহীতে নবনিযুক্ত অধ্যক্ষ মো. নাজমুল হকের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয় বলে দাবি সংশ্লিষ্টদের।

সূত্রগুলো আরও জানায়, দায়িত্বকালীন এসএম ইমদাদুল হক তার মনোনীত স্টোরকিপার আজমে এশরাক মন্ডলকে হিসাব সংক্রান্ত অতিরিক্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। এতে করে পরস্পর যোগসাজশে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের সুযোগ সৃষ্টি হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তী বর্তমান অধ্যক্ষ মো. নাজমুল হক দায়িত্ব গ্রহণের পর এসব অনিয়ম শনাক্ত করলে আজমে এশরাক মন্ডলকে নওগাঁ টিটিসিতে বদলি করা হয়। এরপর থেকেই দুইজনের বিরুদ্ধে যৌথভাবে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ সামনে আসে।

উল্লেখ্য, মো. নাজমুল হক গত ২৫ নভেম্বর রাজশাহী টিটিসির অধ্যক্ষ হিসেবে যোগ দেন। দায়িত্ব গ্রহণের পর তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিএমইটির ভিশন ও মিশন অনুযায়ী দক্ষতা উন্নয়ন, বেকারত্ব হ্রাস ও কর্মসংস্থানমুখী কার্যক্রম জোরদারে বিভিন্ন উদ্যোগ নেন।

তবে অভিযোগ রয়েছে, সাবেক অধ্যক্ষের ইন্ধনে আজমে এশরাক মন্ডল নাম-বেনামে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান অধ্যক্ষ, হিসাবরক্ষকসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছেন। এতে রাজশাহী টিটিসির সুনাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করা হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের মতে, শাস্তিমূলক বদলির মুখে পড়া সাবেক অধ্যক্ষকে পুনরায় রাজশাহীতে ফিরিয়ে আনার পথ সুগম করতেই পরিকল্পিতভাবে বিতর্ক ও কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর প্রশাসনিক চাপ তৈরির উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে রাজশাহী টিটিসির অধ্যক্ষ মো. নাজমুল হক বলেন, ‘দক্ষতা উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান কার্যক্রমকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে আমার ও টিটিসির কর্মকর্তাদের বিরুদ্ধে যে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে, তা বন্ধ হওয়া জরুরি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে সাবেক স্টোরকিপার আজমে এশরাক মন্ডল বলেন, ‘আমি কোনো ধরনের মিথ্যা তথ্য বা অপপ্রচারের সঙ্গে জড়িত নন।’

অন্যদিকে, বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি এসএম ইমদাদুল হক। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাবেক অধ্যক্ষ   স্টোরকিপার   রাজশাহী টিটিসি   অপপ্রচারের অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close