রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
আইন-আদালত
গণভোট ও সংসদ নির্বাচন বন্ধে রিট খারিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১:৩১ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট বন্ধে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের (ইসি) নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে করা রিট সরাসরি খারিজ (সামারিলি রিজেক্ট) করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস ও আসলাম মিয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক। তাদের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী ও মো. আহসান হাবীব।

শুনানি শেষে আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে সরকার প্রচার চালাতে পারে কি না—এই প্রশ্নকে কেন্দ্র করেই রিটটি দায়ের করা হয়েছিল। এ বিষয়টি দেখভালের দায়িত্ব নির্বাচন কমিশনের।

তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন চাইলে নির্বাচন বন্ধ করতে পারে। এ জন্য কমিশনের কাছে ডিমান্ড জাস্টিস লিগ্যাল নোটিশ পাঠানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে হাইকোর্টে রিট করা হয়।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করে ব্যারিস্টার অনীক আর হক বলেন, জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত বিধিমালার অপব্যাখ্যা করে আবেদনকারী এই রিট দায়ের করেছেন, যার কোনো আইনগত সারবত্তা নেই। সরকার এখানে কোনো প্রচার চালাচ্ছে না; বরং গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী হবে এবং ‘না’ দিলে কী হবে—সে বিষয়ে জনসচেতনতা তৈরি করছে।

তিনি আরও বলেন, গণভোট একটি আলাদা নির্বাচন। রিট আবেদনকারীর মূল উদ্দেশ্য ছিল জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করা। উদ্দেশ্যমূলকভাবেই এই রিট করা হয়েছে, যা খারিজযোগ্য। শুনানি শেষে হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন।

এর আগে গত সপ্তাহে সুপ্রিম কোর্টের আইনজীবী নাদিম আহমেদ রিটটি দায়ের করেন। রিটের সম্পূরক প্রার্থনায় উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১ অনুচ্ছেদ অনুসারে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট বন্ধে পদক্ষেপ নিতে বিবাদী নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—সে মর্মে রুল জারির আবেদন জানানো হয়।

এ ছাড়া, এ বিষয়ে ২০ জানুয়ারি নির্বাচন কমিশনে পাঠানো লিগ্যাল নোটিশ নিষ্পত্তি করতে কমিশনকে নির্দেশ দেওয়ার আবেদনও রিটে করা হয়েছিল।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  গণভোট   সংসদ নির্বাচন   রিট খারিজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close