রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চাঁদাবাজির অভিযোগে শ্রমিক নেতাসহ দুই সহোদর গ্রেপ্তার
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৩:৪৫ পিএম
চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার শ্রমিক নেতাসহ দুই সহোদর। ছবি: প্রতিনিধি

চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার শ্রমিক নেতাসহ দুই সহোদর। ছবি: প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ভবন নির্মাণের সময় চাঁদা দাবির অভিযোগে শ্রমিক নেতাসহ দুই সহোদরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। 

এর আগে, সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় পৌর সদরের ভাঙ্গুড়া বাজার এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। 

এ ঘটনায় ভুক্তভোগী ভবন মালিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. নওশাদ আলী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ভাঙ্গুড়া থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। ভাঙ্গুড়া সেনা ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন তিনি।

আটককৃতরা হলেন- পৌর সদরের ভাঙ্গুড়া রেল পাড়া মহল্লার মৃত হাজী মোর্শেদের ছেলে মাসুদ রানা (৫৫) ও আব্দুল মালেক (৫০)। রানা উপজেলা মটর শ্রমিক ইউনিয়ন নেতা বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। 

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য নওশাদ আলী পৌর শহরের ভাঙ্গুড়া বাজারে হাইস্কুল রোড এলাকায় সম্প্রতি ভবন নির্মাণ কাজ শুরু করেন। এরপর গত কয়েকদিন ধরে অভিযুক্ত সহোদর মাসুদ রানা ও আব্দুল মালেকসহ কয়েকজন ব্যক্তি নওশাদ আলীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তারা কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এরপরেও ওই সেনা সদস্য কাজ চালিয়ে যেতে থাকলে সোমবার অভিযুক্তরা নওশাদ আলীর ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিতে যান এবং নানাভাবে ভয়ভীতি দেখান। এতে নিরুপায় হয়ে ওই সেনা সদস্য স্থানীয় সেনা ক্যাম্প ও থানায় অভিযোগ করেন। এর প্রেক্ষিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আব্দুল মালেক ও মাসুদ রানাকে আটক করে সেনা ক্যাম্পে নিয়ে যান। সেখানে চাঁদাবাজির ঘটনা স্বীকার করায় আব্দুল মালেক ও মাসুদ রানাকে থানায় হস্তান্তর করা হয়।

ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, চাঁদা দাবির অভিযোগে মাসুদ রানা ও আব্দুল মালেককে আটকের পর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। এ ঘটনায় ভবন মালিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নওশাদ আলী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ভাঙ্গুড়া থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close