শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
রাজশাহী-১ আসনে ভোট বিজয় নির্ভর করবে আলীগ-ওয়ার্কার্স পার্টি
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৭:৫৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের ভোট বিজয় নির্ভর করবে আলীগ-ওয়ার্কার্স পার্টি । লড়াই নৌকা ও হাতুড়ির প্রচলিত দ্বন্দ্বের বাইরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির নীরব ভোটপ্রভাব। ফলে সমীকরণ করেছে জটিল ও অনিশ্চিত।

রাজশাহী-১ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৭৮০, যেখানে পুরুষ-নারীর সংখ্যা প্রায় সমান এবং মোট ভোটকেন্দ্র ১৫৯টি। বিস্তৃত ভৌগোলিক এলাকা ও বিপুল ভোটারসংখ্যার কারণে ফলাফল পূর্বানুমান কঠিন।

এ আসনে চারজন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন সামাজিক ও প্রশাসনিক শক্তি কাজে লাগিয়ে এগিয়ে। অন্যদিকে জামায়াতে ইসলামী মনোনীত অধ্যাপক মুজিবুর রহমান (দাঁড়ি পাল্লা) দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতায় শক্ত অবস্থান গড়ে তুলেছেন।

এছাড়া এবি পার্টির আব্দুর রহমান (ঈগল) ও গণ-অধিকার পরিষদের শাহজাহান (ট্রাক) রয়েছেন। কিন্তু তাদের সাংগঠনিক ভরমাত্রা তুলনামূলক কম।

স্থানীয় বিশ্লেষকরা বলছেন, যদিও মূল লড়াই বিএনপি ও জামায়াতের, আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির ভোট কোথায় যাবে তা নির্ধারণ করবে বিজয়ের ভাগ্য। সরাসরি প্রার্থী না থাকা সত্ত্বেও এই দুই দলের ভোটারগোষ্ঠী নীরবে প্রভাব ফেলতে পারে।

কিছু আওয়ামী লীগ সহায়ক মনে করেন বেসরকারি ও প্রভাবশালী প্রার্থীর দিকে দলটির অংশ ভোট দিতে পারে, বিশেষ করে ব্যবসা, চাকরি নিরাপত্তা ও সামাজিক শঙ্কার কারণে।

রাজশাহী-১ আসনে ভোট বিজয় নির্ভর করবে নৌকা-হাতুড়ির মূল লড়াইয়ের পাশাপাশি বিরামহীনভাবে এই ফ্যাক্টর ভোট কোথায় জমা হয় তার ওপর।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close