শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আইন-আদালত
কায়কোবাদের প্রার্থিতা বহাল, আপিলে যাচ্ছে জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১০:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াত প্রার্থীর দায়ের করা রিট আবেদন খারিজ করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। তবে আদালতের এ আদেশে সন্তুষ্ট নয় জামায়াত প্রার্থী ইউসুফ সোহেলের আইনজীবীরা। তার আইনজীবী মো. আব্দুল বাতেন বলেন, আমরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করব।

এর আগে ১৯ জানুয়ারি কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন (ইসি)

রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে কায়কোবাদের মনোনয়ন বৈধ হয়েছিল। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল। কায়কোবাদের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করার সিদ্ধান্ত দেয় ইসি। পরে ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  কায়কোবাদের প্রার্থিতা   আপিল   জামায়াত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close