রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
শিক্ষা
সব মাদরাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:২৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট। ইতিমধ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এবার গণভোট-২০২৬ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাদরাসাগুলোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ নির্দেশনা অনুযায়ী প্রচারণা করবেন মাদরাসা প্রধানরা। গণভোটের ব্যানার, ফেস্টুন প্রদর্শন ও লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ প্রচারণা চালাতে হবে।

বুধবার (২৮ জানুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করে। চিঠিটি সব সরকারি ও বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার, ইবতেদায়ি প্রধানদের পাঠানো হয়েছে।

নির্দেশনায় জানা যায়, গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে প্রচারিত লিফলেটের বক্তব্য ও বাংলাদেশ নির্বাচন কমিশন-এর তথ্য কণিকা-৯ এ বর্ণিত তথ্য সংবলিত স্ট্যান্ডিং ব্যানার তৈরি করে মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানগণ নিজ নিজ অফিসের দৃশ্যমান স্থানে প্রদর্শন করবেন; প্রতিষ্ঠান প্রধানরা নির্বাচন কমিশন হতে সরবরাহকৃত তথ্যাদিযুক্ত ড্রপডাউন ব্যানার শিক্ষাপ্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে প্রদর্শন করবেন; গণভোট বিষয়ে গণসচেতনতা তৈরি ও ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে গণভোটের উদ্দেশ্য, সময় ও ভোট প্রদানের নিয়ম তুলে ধরে প্রতিষ্ঠান প্রধানরা ব্যানার, ফেস্টুন, লিফলেট-এর মাধ্যমে সংশ্লিষ্ট মাদ্রাসায় প্রচারের ব্যবস্থা করবেন।

এ ছাড়া প্রতিষ্ঠানপ্রধানরা অভিভাবক সমাবেশ বা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক অন্যান্য অনুষ্ঠান বা আয়োজনে গণভোট বিষয়ে সচেতনতা সংক্রান্ত বার্তা উপস্থাপন করবেন এবং শিক্ষার্থীদের মাধ্যমে গণভোট বিষয়ে পরিবারে সঠিক তথ্য পৌঁছাতে উদ্যোগ নেবেন; প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট মাদরাসার ফেসবুক পেজ বা নোটিশ বোর্ডে গণভোট বিষযে জনসচেতনতামূলক তথ্য প্রচার করবেন।

এমতাবস্থায়, এ নির্দেশনার ধারাবাহিকতায় সংযুক্ত লিফলেট দুটি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় বা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করে অথবা এক পাতায় উভয় পৃষ্ঠায় মুদ্রণ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  সব মাদ্রাসা শিক্ষক   জরুরি নির্দেশনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close