শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
শিক্ষা
পরীক্ষা বর্জন করে সড়কে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১১:৫৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত দশম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। একই সাথে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্ধারিত ফাইনাল পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দশম গ্রেড বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে ঢাকা উত্তর সিটির তেজগাঁও সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় হোস্টেল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। 

বিক্ষোভকারীরা জানান, উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ প্রত্যাহার না করা হলে আন্দোলন আরও কঠোর করা হবে। 

তাদের অভিযোগ, 

এ সিদ্ধান্ত ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের পদোন্নতি ও গ্রেড সংক্রান্ত দাবি উপেক্ষা করেছে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ সুপারিশ বৈষম্যমূলক। তারা অবিলম্বে কমিটির সুপারিশ বাতিল ও ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান।

‘কারিগরি ছাত্র আন্দোলন’ ব্যানারে আন্দোলনে নামা শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ে বৃহস্পতিবার থেকে তারা পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন।

এর আগে, বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে চলমান আন্দোলন ও দ্বন্দ্ব নিরসনে অন্তর্বর্তী সরকার একটি কমিটি গঠন করে। ওই কমিটি উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার সুপারিশ প্রদান করে, যা প্রকাশের পরপরই ডিপ্লোমা শিক্ষার্থী ও প্রকৌশলীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পরীক্ষা বর্জন   সড়ক   ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট   শিক্ষার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close