শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
শিক্ষা
শিক্ষকদের পাঁচ তথ্য চাইল মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৯:০২ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পাঁচ ধরনের তথ্য পাঠানোর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে জরুরি ভিত্তিতে এ তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনার চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

নির্দেশনার তথ্য অনুযায়ী, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নাম, নিবন্ধন নম্বর, নিয়োগের জন্য সুপারিশকৃত প্রতিষ্ঠানের নাম, যোগদানের তারিখ, এমপিওভুক্ত না হওয়ার কারণ— এ পাঁচ তথ্য পাঠাতে হবে। এসব তথ্যের পর মন্তব্য লিখতে হবে।

জানা যায়, গত ৭ জানুয়ারির মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালকদের সঙ্গে মতবিনিময় সভায় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত হতে না পারা শিক্ষকদের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের আলোকে মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৪১ হাজার ৬২৭ জন শিক্ষককে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। সুপারিশপ্রাপ্তদের মধ্যে কতজন যোগদান করেছেন, কতজনের যোগদান পরবর্তী পদায়ন করা সম্ভব হয়নি। পদায়নে কোনো সমস্যা রয়েছে কিনা, যোগদানকৃতদের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের সংখ্যা কত, এমপিওভুক্ত হয়নি এমন শিক্ষক কারা ইত্যাদি তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো প্রয়োজন।

এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য ৭ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ পরিস্থিতিতে উল্লিখিত ছক অনুসারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে ২০২৫ খ্রিষ্টাব্দে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকের তথ্য আগামী ৭ দিনের মধ্যে জরুরিভিত্তিতে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  শিক্ষক   মন্ত্রণালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close