শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
সাহিত্য
কবিতা : বোধ
সাকুরা
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১০:৫০ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

পর্দার ফাঁকে আলো যখন জানালার ধারে এসে থামে,
আমি টের পাই আমার ভেতরে একটা দরজা খুলছে।
দূরে আজান, কাছে নাম না-জানা পাখির ডানা,
সবকিছু হঠাৎ যেন শব্দ নয়, অর্থ হয়ে ওঠে।

আমি শব্দগুলোকে নিয়ে হেঁটে হেঁটে 
চাঁদ দেখি, দেখি সূর্য মেঘ, আকাশ আর নিজেকে
যেন প্রতিটা শ্বাস অসমাপ্ত
ভাষা তখন আমার সামনে এসে দাঁড়ায়,
বলে  “আমার মধ্য দিয়ে যেতে চাইলে
তোমাকেও কিছুটা খালি হতে হবে।”

কিন্তু খালি হওয়া তো কঠিন 
মানুষ, স্মৃতি, অভিমান, ভালোবাসা সবই ভাষার কাঁধে চেপে বসে থাকে।
ভেবেই আশ্চর্য লাগে!

যেমন ঈশ্বরের পথে ধর্মকে মানুষের হৃদয়ে বসাতে কত শ্রম
যাহোক,
যখন একটা লাইন নিঃশব্দে আমাকে ছুঁয়ে যায়,
আমি বুঝি আজকের মতো আমার খোঁজ হয়ে গেছে।

খানিকবাদেই আবার মনে হয়
যদি কেউ সত্যিই খুঁজে যেতেই থাকে,
দিনের শেষে সেও হয়তো তার স্রষ্টাকে পাবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কবিতা বোধ   সাকুরা  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close