রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১০:৫৪ এএম
নিহত আজাহারুল ইসলাম

নিহত আজাহারুল ইসলাম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কমিটি গঠন ও পদ-পদবীকে নিয়ে তর্ক-বিতর্ককে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আজাহারুল ইসলাম (৫৫) নামের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনিয়া এলাকার বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে।
 
নিহত আজাহারুল ইসলাম রুপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি। তিনি নরাবরটেক এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। আজহারুল ইসলামের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণা করার উদ্দেশ্যে কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ত্রিশকাহনিয়া এলাকার বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা আলোচনা করছিলেন। স্থানীয় বিএনপি নেতা রাজিব ও হাসান মিয়ার সঙ্গে অপর স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ মিয়ার ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কমিটি ও পদবী নিয়ে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ  থামাতে এগিয়ে গেলে আজহারুল ইসলামের বুকে কিল ঘুষি মারার অভিযোগ ওঠে বিএনপি নেতা রাজিব ও হাসানের বিরুদ্ধে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় ইসলামকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরক্ত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হন স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ মিয়া ও এমারত মিয়া। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে ।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী, নিহতের স্বজন ও এলাকাবাসী বলেন, ‎পদবী নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। ঝগড়া থামাতে গেলে আজহারুল ইসলামকে আঘাত করা হয়। সঙ্গে সঙ্গে তিনি পড়ে যান।” 

এলাকাবাসী এ হত্যাকাণ্ডের সঠিক বিচার চেয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।

কেকে/এমএ 


আরও সংবাদ   বিষয়:  রূপগঞ্জ   বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ   স্বেচ্ছাসেবক দল নেতা নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close