শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
আইন-আদালত
ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধ
৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ময়মনসিংহের গৌরীপুরে তিনজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আসামিদের হাজিরে ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ তুলে ধরেন। এছাড়া ফরমাল চার্জটি আমলে নেওয়ার প্রার্থনা করেন। পরে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। 

এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তাজুল ইসলাম বলেন, ‘‘২০২৪ সালের ২০ জুলাই ময়মনসিংহের গৌরীপুরে পুলিশ কর্মকর্তাদের নিয়ে তিনজন আন্দোলনকারীকে গুলি চালিয়ে হত্যা করান তৎকালীন উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহা। এর মধ্যে খুব কাছে গিয়ে এক জুলাই যোদ্ধার মাথায়-বুকে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করেন এক এসআই। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাসহ ৯ জনের বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিলাম আমরা। অভিযোগটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।’’

এ মামলায় গ্রেফতার রয়েছেন তিনজন। এছাড়া বাকি ছয়জনকে গ্রেফতারের মাধ্যমে আগামী ১৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য আসামি হলেন- গৌরীপুর থানার তৎকালীন ওসি সুমন চন্দ্র রায়, এএসআই দেলোয়ার হোসেন ও আওয়ামী লীগ নেতা সানাউল।

কেকে/এলএ



মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close