শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আইন-আদালত
কেরানীগঞ্জে গাঁজা সেবনের দায়ে সাতজনের জেল-জরিমানা
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৯ পিএম

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গাঁজা সেবনের অপরাধে সাত ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ ফেব্রুয়ারি) উপজেলার ধর্মশুর, আকছাইল, ইমান্দিপুর ও শিকারীটোলা এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া।

সাজাপ্রাপ্তরা হলেন মো. রাজিব (৩১), মো. কানু উদ্দিন (৪০), মো. শামিম (৪৫), মো. মিলন মিয়া (৪০), মো. সিয়াম (২৬), মো. হেলাল উদ্দিন (৪১) ও মো. জাহিদ হাসান (৩৫)। 

আটককৃতদের প্রত্যেককে কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা করে জরিমানা করা হয়।

জান্নাতুল মাওয়া বলেন, ‘কেরানীগঞ্জকে মাদকমুক্ত করতে এই অভিযান নিয়মিত চলবে।’

উপজেলা নির্বাহী অফিসার উমর ফারুকও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে এ ধরনের কঠোর ব্যবস্থা অব্যাহত রাখার কথা জানান। 

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  কেরানীগঞ্জ   গাঁজা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close