সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
আইন-আদালত
আশুলিয়ায় হত্যার পর ছয় লাশ পোড়ানোর মামলার রায় আজ
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে ঢাকার সাভারের আশুলিয়ায় ছয়জনের মৃতদেহ পোড়ানোসহ সাতজনকে খুনের দায়ে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল গত রোববার (১ ফেব্রুয়ারি) এ দিন ধার্য করেন। এর পূর্বে, গেল ২০ জানুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়।

এ মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, উপপরিদর্শক (এসআই) মালেক ও আরাফাত উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসান, আবজাল ও কনস্টেবল মুকুল জেলে আছেন। তবে,সাইফুল ইসলামসহ আটজন এখনো পলাতক।

২০২৫ সালের ২১ আগস্ট এ মামলায় ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।

অভিযোগে উল্লেখ করা হয়, ৫ আগস্ট ছয়জনকে খুনের পর মৃতদেহ পুড়িয়ে দেয়া হয়। তবে, সে সময়েও জীবিত ছিল একজন। এছাড়া, ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে খুনের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   হত্যা   ছয় লাশ   পোড়ানোর মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close