শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
আইন-আদালত
সুপ্রিম কোর্ট রেজিস্ট্রিতে রদবদল
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রদবদল করা হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের রেজিস্ট্রার পদে। বিভিন্ন জেলা ও ট্রাইবুনালের বিচারক ও রেজিস্ট্রারদের দায়িত্ব পরিবর্তন করে নতুন দায়িত্বে প্রেষণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসন এ ব্যাপারে বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ নুরুল আমীন কিরণকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। পঞ্চগড়ের শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ শরিফুর রহমানকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক পদে বদলি করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) শরীফুল আলম ভূঁঞাকে মুন্সীগঞ্জের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনালের বিচারক পদে বদলি করা হয়েছে।

এছাড়াও জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক আশিকুল খবিরকে আপিল বিভাগের রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।  

আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামানকে ঢাকার বিশেষ জজ আদালত-১ এ বদলি করা হয়েছে।  

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সুপ্রিম কোর্ট   রেজিস্ট্রি রদবদল  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close