শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
সাহিত্য
কবিতা : অন্ধ নিরঙ্গম
হিজল জোবায়ের
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

যখন জন্ম-পারঙ্গম
মানুষ করছিল সঙ্গম
রাতের প্রান্তসীমানায়,
জাগো, অন্ধ নিরঙ্গম।

প্রলয়-কেন্দ্রে পড়ে টান
সময় অপসৃয়মাণ,
ঘন নিবিড় তমসায় 
এক কবন্ধ সাঁতরান,
মদির সুবাস ছড়িয়ে 
ডাকে নিষিদ্ধ গন্দম।

জাগো, অন্ধ নিরঙ্গম। 

কেন্দ্রবিহীন সে গোলক
এবার কেন্দ্রীভূত হোক,
তাতে তুলট হবে হাড়
মাংস, শরীরও সম্যক,
আমার ভূমিষ্ঠ সন্তান-
ও সোহম, ও সোহম।
জাগো, অন্ধ নিরঙ্গম।

ফুঁড়ে অগ্নিপরিধি
তাকাও অনন্তের বিধি,
তোমার উচ্ছ্রিত রৌরব
হাঁকে ত্রিকাল অবধি,
এ কী হাওয়ার চলাচল-
আমি এই ফেলেছি দম।
জাগো, অন্ধ নিরঙ্গম।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কবিতা : অন্ধ নিরঙ্গম   হিজল জোবায়ের  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close