শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
সাহিত্য
গদ্য কবিতা : ইহকালীন বিষণ্নতা
শুভ্র সরকার
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিছুতেই মাথা থেকে নামছে না আমি আজ কোথাও যাইনি। অথচ আমি যাচ্ছি জীবনের দুঃখ যন্ত্রণা কিংবা আনন্দ বেদনার সাথে। দোকানের সামনে একটা শালিখ এসে দুইটা ডাক দিয়ে চলে গেল দৃশ্যমান জগতে। এত নিখুঁত এই দৃশ্যমান জগৎ। একা আর কতক্ষণ থাকা যায় জরাগ্রস্ত হয়ে। বসে যা ভাবতেছি, যা বলতে চাইতেছি তাই যেন একটা চাপা দুঃখ হয়ে যাচ্ছে। এইরকম কী পূর্বেও ঘটেছিল?

আপাতদৃষ্টে মনে হচ্ছে রোদ কী পাখিদের অভিজ্ঞতা। আমিও দাঁড়ালাম রোদে গিয়ে। অনেকটা সময় রোদে দাঁড়িয়ে থাকলাম। চোখ বন্ধ করে একটা দূরের রেল জংশন ভাবলাম। সেখানে দেখার মতন কোন লোকই ছিল না বোধয়। এইটা কী মর্ষকাম?

কিছুক্ষণ পরে চোখ খুলে দেখলাম মানুষ ছুটছে। কোনোদিকে তা ঠাহর করাটা যেন মানুষের সমস্ত হেঁটে চলা ফুরিয়ে যাবার মতো। রাস্তা ছেড়ে দোকানে এসে আবার বসলাম। দেখলাম লিওকনের হাসিমুখ ভরা ছবিটা আমার দিকেই তাকিয়ে আছে। আমার কাছে যা তাৎক্ষণিক প্রেমিকার প্রতিচ্ছবি হয়ে উঠল।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গদ্য কবিতা   ইহকালীন বিষণ্নতা   শুভ্র সরকার  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close