সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির ঘাঁটিতে জামায়াতের জয়ের আশা
এমএকে জিলানী, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫০ পিএম আপডেট: ০৭.০২.২০২৬ ২:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘাঁটি ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে কৌশলী জামায়াতে ইসলামী জয়লাভের আশা দেখছে।
 
বিএনপির আমিনুল ইসলামের ধানের শীষ ও জামায়াতে ইসলামীর ড. মু শফিকুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকে হাড্ডা-হাড্ডি লড়ায় হবে বলে এ আসনের ভোটার-সমার্থকরা মনে করছেন। 

বিশ্লেষকরা ধারণা করছেন বিএনপির ঘাঁটি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি পূণরুদ্ধার করতে দলের মধ্যেকার বিভক্তি কাটিয়ে উঠে তরুণ ভোটারকে আকৃষ্ট করে ও বিগত ৫ আগস্ট/২০২৪ পরবর্তী আ'লীগের নেতাকর্মীদের প্রতি দরদী ভূমিকা কাজে লাগিয়ে এবারের নির্বাচনি যুদ্ধে জয়ের মালা বিএনপির গলাই উঠবে। 

অন্যদিকে কৌশলী জামায়াত বিএনপির দলের ভিতরের কোন্দোল কাজে লাগিয়ে ও ভাসমান ভোটারের মন জয় করে বিজয়মাল্য জামায়াতের গলাই উঠবে। চুড়ান্ত মনোনয়নের পর থেকেই বিএনপি-জামায়াতের প্রার্থী ভোটার-সমর্থকদের নিয়ে পাড়া-মহল্লায় কমিটি গঠন, গণসংযোগ ও যুগোপোযোগী প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করে চলছেন। 

৪ ফেব্রুয়ারী জামায়াত প্রার্থী তার নির্বাচনি ইসতেহারে ১১টি প্রস্তাবনায় ৫৫টি উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেছেন। অপরদিকে বিএনপি দলীয় প্রার্থী নির্বাচনী প্রচারাভিযানে ভোটারদের নিকট থেকে উত্থাপিত এলাকার সমস্যা পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করছেন। উভয় প্রর্থীই এ আসনের কৃষকদের সারের প্রাপ্যতা নিশ্চিত ও শিক্ষিত বেকারদের কর্মসংস্থান এবং জাতীয় ও স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে চলছেন। 

এদিকে উপজেলা বিএনপি সভাপতি এম মজিদুল হক বলেন, ‘কেন্দ্রের সিদ্ধান্তে আমরা সকলে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করছি। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের অযোগ্য নেতৃত্বের পিছনে আমরাকে ব্যবহার করছেন। ফলে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর এ ক্ষোভকে কাজে লাগিয়ে লাভবান হচ্ছেন জামায়াতের প্রার্থী। 

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়তের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ও জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী ইয়াহইয়া খালেদ বলেন, সাধারণ ভোটারগণ বিএনপি-আ.লীগের শাসন দেখেছে। এবার জামায়াতকে ভোট দিয়ে তাদের ঈমানী পরিক্ষা করবেন আশা করছি। 

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  চাঁপাইনবাবগঞ্জ   বিএনপি   জামায়াত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close