রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
পাবনায় জামায়াত–আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনা–১ আসনের অন্তর্গত ভুলবাড়িয়া ইউনিয়নে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ভুলবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বৃহস্পতিপুর গ্রামে অনুষ্ঠিত নির্বাচনি মতবিনিময় সভায় পাবনা–১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শামসুর রহমানের উপস্থিতিতে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

যোগদানকারীদের মধ্যে জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভুলবাড়িয়া ইউনিয়ন সভাপতি, ছাত্রশিবিরের বিভিন্ন ওয়ার্ড দায়িত্বশীলরা এবং আওয়ামী লীগের একাধিক সক্রিয় নেতাকর্মী রয়েছেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা তাদের ফুল দিয়ে বরণ করেন।

যোগদানকারীদের মধ্যে ছিলেন মো. আব্দুল আলিম, মো. রাসেল প্রামানিক, মো. রবি মোল্লা, মো. হাবিব প্রামানিক, ওয়াজ আলী, মো. মোয়াজ্জম প্রামানিক, মো. ইলবাজ, মো. বাবু হাজী, মো. রজব আলী, মো. আয়নাল, মো. মালেক, মো. তায়জাল, মো. খালেকসহ আরও অনেকে। তারা সবাই ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহস্পতিপুর গ্রামের বাসিন্দা।

জামায়াত থেকে বিএনপিতে যোগদান করা মো. রাসেল প্রামানিক বলেন, “আমি বিগত ফ্যাসিস্ট আমলে বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশনে দায়িত্ব পালন করেছি। বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে অংশগ্রহণ করেছি। সবসময় খোলাখুলি মতামত প্রকাশ করতে পছন্দ করি। ৫ আগস্টের পর দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং দেশের স্বার্থ রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সবচেয়ে সচেতন ও যোগ্য মনে করেছি। এই সব কারণ বিবেচনা করে আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছি।”

আরেক যোগদানকারী মো. আব্দুল আলিম বলেন, “ফ্যাসিস্ট আমলে আমার চাচা, ভাই ও ভাতিজা মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছিল। দেশের শান্তি-শৃঙ্খলা ও ন্যায়-নীতি বিবেচনা করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছি।”

অনুষ্ঠানে বিএনপি সংসদ সদস্য প্রার্থী মো. শামসুর রহমান বলেন, “আমরা পরিবর্তনের ডাক দিয়েছি। সবাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে আসতে শুরু করেছে। যারা ইতোমধ্যে যোগদান করেছেন, তাদের আমি অভিনন্দন জানাই। সবাইকে মিলেমিশে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পাবনা   জামায়াত   আওয়ামীলীগ   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close