রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
লাইফস্টাইল
আজ ভালোবাসা প্রকাশের দিন
অনুভূতি পুষে না রেখে প্রকাশ করুণ আপনার ভালোবাসা
ময়নুল ইসলাম মুসা
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভালোবাসা হলো কারো প্রতি গভীর অনুরাগ, স্নেহ, মানসিক সংযোগ এবং নিঃস্বার্থ যত্নের একটি শক্তিশালী মানবিক আবেগ। এটি শুধুমাত্র একে অপরের প্রতি আকর্ষণ নয়, বরং বিশ্বাস, সম্মান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে গড়ে ওঠা একটি আত্মিক সম্পর্ক । এটি ইতিবাচক সহানুভূতি ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। ভালোবাসা হঠাৎ করে কারো জীবনে আসে না। নিজের অজান্তেই ধীরে ধীরে মানুষের হৃদয়ের জন্ম নেয় ভালোবাসার।

৮ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স সপ্তাহের দ্বিতীয় দিন। প্রতিবছর এ দিনটি  ‘প্রোপজ ডে’ হিসেবে পালিত হয়। প্রপোজ ডে হল লুকোচুরি রেখে খোলাখুলিভাবে ভালোবাসা প্রকাশ করার একটি বিশেষ দিন।

ভালোবাসা প্রকাশের জন্য কোনো নিখুঁত সময় আসে না। সময়কে নিখুঁত বানাতে হয় আমাদেরই। প্রপোজ ডে সেই সুযোগ এনে দেয়, যেদিন নিজের মনের কথা বলা যেন সামাজিকভাবেই স্বীকৃত। যারা অনেক দিন ধরে কাউকে ভালোবাসছেন, অথচ সাহস করে বলতে পারছেন না, তাদের জন্য আজকের দিনটি হতে পারে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। হয়তো একটুখানি সাহসেই বদলে যেতে পারে দুটি মানুষের ভবিষ্যৎ।

যদি কাউকে ভালোবাসেন, তবে নিজের অনুভূতিগুলো আর আটকে না রেখে নির্ভয়ে বলে ফেলুন। হয়তো প্রিয় মানুষটিও অপেক্ষা করছে আপনার কথার। 

প্রপোজের জন্য গুরুত্বপূর্ণ হল অনুভূতির সত্যতা। একটা চিঠি, একটা ছোট্ট নোট, কিংবা ফোনের পর্দায় লেখা কয়েকটি আন্তরিক লাইন, এসবই হতে পারে ভালোবাসা প্রকাশের সবচেয়ে সুন্দর মাধ্যম। শব্দ যদি হৃদয় থেকে আসে, তাহলে তা প্রিয়জনের হৃদয় স্পর্শ করবেই।

শুধু হাঁটু গেড়ে বসে গোলাপ হাতে প্রস্তাব দেওয়াই শুধু ভালোবাসার প্রকাশ নয়। প্রপোজ ডে মানে নিজের বুকের ভেতরে জমে থাকা অনুচ্চারিত অনুভূতিগুলোকে সাহস করে শব্দে রূপ দেওয়া।

‘আমি তোমাকে ভালোবাসি’ এই তিনটি শব্দ উচ্চারণ করতে অনেকের বুক কেঁপে ওঠে। ভয় হয়, যদি প্রত্যাখ্যাত হই? যদি সম্পর্ক বদলে যায়? যদি প্রিয় মানুষটি দূরে সরে যায়? অথচ না বলা অনুভূতিগুলোই অনেক সময় সারাজীবনের আফসোস হয়ে থেকে যায়। তাই আজকের প্রপোজ ডে হোক আপনার জীবনের সেই দিন যেদিন সাহস করে মনের কথা বলে ফেলা যায়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ভালোবাসা   প্রকাশ   প্রপোজ ডে  
মতামত লিখুন:
Loading...
Loading...

লাইফস্টাইল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close