রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে বিএনপিতে যোগদানকারী ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে বিএনপিতে যোগদানকারী ইটাখোলা ইউনিয়ন পরিষদের সদস্য সুরুজ আলীর ওপর হামলার অভিযোগ করেছেন জেলা বিএনপি।  
   
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। 
 
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সম্প্রতি ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরসহ সকল ইউপি সদস্য বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এ অবস্থায় বিএনপিতে যোগ দেওয়া ইউপি সদস্য সুরুজ আলীকে দুই দফায় হেনস্তা করা হয়। সর্বশেষ গত শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে আবারো তার ওপর হামলা চালানো হয়। পরে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দলের পক্ষ থেকে নীলফামারী সদর থানায় একটি জিডি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম, জেলা কৃষকদলের আহবায়ক মগনি মাসুদুল আলম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

জেলা বিএনপির সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ‘তারা নির্বাচনকে ভণ্ডুল করার জন্য বিভিন্ন অপচেষ্টা শুরু করেছে। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এসব কাজ করছেন তারা।’

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, ‘নির্বাচনের সময় পোস্টার-ব্যানার ছেঁড়া, বাক-বিতণ্ডা এগুলো থাকবে, কিন্তু হামলা বা আক্রমণ করা মেনে নেয়া যায় না। এটি পরিকল্পিত। আমরা এর তীব্র নিন্দা এবং জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।’ 

এ বিষয়ে কথা বললে অভিযোগ অস্বীকার করে নীলফামারী-২ (সদর) আসনের জামায়াত প্রার্থী মো. আল ফারুক আব্দুল লতীফ বলেন, ‘জামায়াত কোনো সহিংসতার রাজনীতি পছন্দ করে না। আমাদের দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণজোয়ার দেখে তারা মিথ্যা ও বানোয়াট এসব কল্পকাহিনী তৈরি করে আমাদের ওপর মিথ্যা অভিযোগ চাপাচ্ছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সুরুজ আলী বিএনপির প্রার্থীর পক্ষে গতকাল রাতে টাকা বিলি করছিলেন। এ সময় স্থানীয় জনগণ তাকে ধাওয়া দিলে সে পালিয়ে যায়। মারধরের কোনো ঘটনা সেখানে ঘটেনি’

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, ‘এ ঘটনায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে’।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী    বিএনপি    ইউপি সদস্য    হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close