রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      
লাইফস্টাইল
ভালোবাসার মানুষের প্রতিশ্রুতি রক্ষার দিন আজ
ময়নুল ইসলাম মুসা
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৫ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস। ভালোবাসাকে ঘিরে এ মাসে রয়েছে বিভিন্ন দিবস। তেমনি ভালোবাসার সপ্তাহের পঞ্চম দিন প্রমিস ডে বা প্রতিশ্রুতি রক্ষার দিবস আজ। সম্পর্কের গভীরতা বাড়াতে উপহারের বদলে একে অপরের প্রতি ভালোবাসা, সততা এবং একসাথে চলার প্রতিশ্রুতি দেওয়াই এই দিনের মূল লক্ষ্য।

যেকোনো সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ওপর। যে কথা রাখতে জানে তার ওপর বিশ্বাস সবচেয়ে বেশি জন্মায়। আর প্রিয়জনের প্রতি আবদার সর্বদা বেশিই থাকে। তবে সেই প্রিয় মানুষই যদি প্রমিস বা প্রতিশ্রুতি রাখতে না পারে তাহলে সেই সম্পর্কে আস্থা কমতে শুরু করে। তাই, অবশ্যই প্রিয়জনকে দেওয়া প্রতিশ্রুতি (প্রমিস) রাখা উচিত।

ভালোবাসা মানে শুধু সুন্দর কথা বলা নয়, বরং শত প্রতিকূলতার মাঝেও একে অপরের হাত শক্ত করে ধরে রাখার অঙ্গীকার। ভালোবাসা হলো কারো প্রতি গভীর অনুরাগ, স্নেহ, মানসিক সংযোগ এবং নিঃস্বার্থ যত্নের একটি শক্তিশালী মানবিক আবেগ।

ভালোবাসার প্রতিশ্রুতি কেবল ভালো সময়ে একসাথে থাকার কথা নয়, বরং সমুদ্র পাড়ি দিতে এবং প্রিয়জনকে খুঁজে পেতে এবং পুনর্মিলনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে ইচ্ছুক হওয়ার কথাও। এটি আপনার হৃদয় ধারণকারী ব্যক্তির সাথে পুনরায় সংযোগ স্থাপনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা, যতই কঠিন হোক না কেন।

প্রমিস ডে মূলত ভালোবাসার সম্পর্ক মজবুত করতে পালন করা হয়। ভালোবাসায় ভুল বোঝাবুঝি এড়াতে এই দিবসটির সূচনা হয়। ভালোবাসা দিবসের আগে প্রিয়জনের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েই দিনটির শুরু হয়। এ দিন মনের সব সন্দেহ ঘুচিয়ে ফেলতে হয়। এড়িয়ে যেতে হয় সব বাধা।

কোনো একটি আচরণ, আপনার সঙ্গী পছন্দ করে না। দীর্ঘ দিন এই একই বিষয়ে আপনাদের মাঝে ঝামেলা হচ্ছে; তবে আজকের দিনে সে কাজটি না করার প্রমিস করতেই পারেন। এই কাজটি আপনি আর করবেন না। দেখবেন দুজনের মাঝে ভালোবাসা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে।

সত্যিকারের ভালোবাসার মধ্যে প্রায়শই গভীর মানসিক সংযোগ, শ্রদ্ধা, বিশ্বাস এবং বোঝাপড়া থাকে। ভাগ করা মূল্যবোধ এবং লক্ষ্য, নিরাপত্তা এবং সান্ত্বনার অনুভূতি এবং পারস্পরিক বিকাশ হতে পারে আপনার সত্যিকারের ভালোবাসার অভিজ্ঞতার লক্ষণ।

তবে দিনটি শুধু প্রেমিক-প্রেমিকাদের জন্য নয়। প্রমিস ডে সবার জন্যে। ভাই-বোন, মা-বাবা, প্রিয়জন সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়া যেতে পারে প্রমিস ডে তে। তবে এ দিন নিজের কাছেও প্রতিজ্ঞাবধ থাকতে কিন্তু ভুলবেন না।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ভালোবাসার মানুষ   প্রতিশ্রুতি   প্রমিজ ডে  
মতামত লিখুন:
Loading...
Loading...

লাইফস্টাইল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close