রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
রাত পোহালেই ভোট, মাগুরায় নতুন মেরুকরণ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৯ পিএম আপডেট: ১১.০২.২০২৬ ১:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার নির্বাচনি ইতিহাসে এবার এক ব্যতিক্রমী প্রেক্ষাপট তৈরি হয়েছে। রাজপথের দীর্ঘদিনের সঙ্গী বিএনপি ও জামায়াত এবার ভোটের ময়দানে একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় জেলার দুটি আসনেই ভোটের মূল নিয়ন্ত্রণ এখন এই দুই দলের হাতে। তবে দুই আসনের লড়াইয়ের ধরণ ও প্রভাবকগুলো ভিন্ন।

মাগুরা-১ আসনে ফ্যাক্টর যখন 'সাইলেন্ট ভোটার'

মাগুরা-১ (সদর ও শ্রীপুর) আসনে নির্বাচনি লড়াই এখন দ্বিমুখী। এখানে বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খানের বিপরীতে শক্তিশালী অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামীর আব্দুল মতিন। এই আসনের বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে সাধারণ ভোটার ও আওয়ামী লীগের বড় একটি 'ভোট ব্যাংক'। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এতদিন যারা নৌকায় ভোট দিতেন, তারা এবার বড় একটি প্রভাবক হিসেবে কাজ করবেন। মনোয়ার হোসেন খান এই ভোটারদের নিজের বলয়ে টানতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে আব্দুল মতিন তার সাংগঠনিক শক্তি ও সাধারণ মানুষের পছন্দের জায়গা তৈরিতে মনোযোগ দিয়েছেন। সাধারণ ভোটারের নীরবতাই শেষ পর্যন্ত এই আসনের জয়-পরাজয় নির্ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে।

মাগুরা-২ আসনে হেভিওয়েট বনাম সাংগঠনিক লড়াই

অন্যদিকে, মাগুরা-২ (মহম্মদপুর, শালিখা ও মাগুরা সদরের চারটি ইউনিয়ন) আসনের দৃশ্যপট আরও বেশি উত্তপ্ত। এখানে বিএনপির হয়ে লড়ছেন হেভিওয়েট প্রার্থী, দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও ব্যক্তি ইমেজের বিপরীতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর অধ্যাপক মোশতারশেদ বিল্লাহ (এমবি বাকের)। এই আসনে কোনো একক প্রভাবক নয়, বরং লড়াই হচ্ছে সরাসরি দলীয় শক্তির। একদিকে বিএনপির ঐতিহ্যবাহী ভোট ব্যাংক, আর অন্যদিকে জামায়াতের শৃঙ্খলিত ভোটার দল—এই দুইয়ের সংঘর্ষে কে শেষ হাসি হাসবেন, তা নিয়ে মহম্মদপুর জুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

মাগুরার এই দুটি আসনেই এখন মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে 'সাইলেন্ট ফ্যাক্টর'। প্রার্থী যেই হোন না কেন, পর্দার আড়ালের ভোটারদের পছন্দ আর রাজনৈতিক কৌশলের ওপরই নির্ভর করছে আগামী ৫ বছরের জন্য মাগুরার অভিভাবকত্ব। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ব্যালট যুদ্ধই বলে দেবে—মাগুরা কি তার পুরনো প্রথা ভাঙবে, নাকি নতুন ইতিহাসের সাক্ষী হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ভোট   মাগুরা   মেরুকরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close