রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      
দেশজুড়ে
ভোট দিয়ে কর্মস্থলে যাচ্ছেন মানুষ, গুণতে হচ্ছে বাড়তি ভাড়া
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে জীবিকার তাদিগে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী ও বিভিন্ন পেশাজীবী হাজারো মানুষ। কিন্তু কর্মস্থলে ফেরা মানুষদেরকে গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদের সামনে কর্মস্থলে ফেরা মানুষরা এমনটাই অভিযোগ করছে।

রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটিতে আসা এসব মানুষ ফিরে  যাচ্ছেন কর্মস্থলে। এতে মানুষের উপচে পড়া ভিড়ে যানজটও তৈরি হয়েছে।

এদিন বিকালে উপজেলার সোহাগি ইউনিয়নের বাসিন্দা মেহেদী হাসান পিকাআপভ্যানে করে রাজধানীর ঢাকায় নিজ কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। রোববার থেকে তার অফিস খোলা।  তিনি বলেন, ‘অনেক মানুষ উৎসবমুখর পরিবেশে নিজ এলাকায় ভোট দিতে এসেছিলেন। আমিও অনেক কষ্ট করে ঢাকা থেকে বাড়িতে এসেছিলাম ভোট দিতে। ভোট দিয়ে খুব ভালো লেগেছে।  রোববার থেকে আমার অফিসে ডিউটি করতে হবে। কিন্তু আমি একদিন আগেই চলে যাচ্ছি, কারণ এতদূর জার্নি করে অফিস করা কষ্টকর। শনিবার পরিপূর্ণ বিশ্রাম নিয়ে রোববার থেকে অফিস করবো। তবে ফেরার পথে দ্বিগুণ ভাড়া বেশি নিচ্ছে চালকরা।

জীবনে প্রথমবার ভোট দিতে গ্রামের বাড়ি এসেছিলেন উপজেলার মাইজবাগ ইউনিয়নের বাসিন্দা মারজানা প্রীতি প্রিয়া। তিনি বলেন, আমি একটি কোম্পানিতে চাকুরি করি। পরিবারে আমি ছাড়া আয় রোজগারের মতো আর কেউ নেই। বৃদ্ধ বাবা-মা ও ছোট এক ভাই বাড়িতে থাকে। আমি যা রোজগার করি তাতেই চলে সংসার। এবার ছুটিতে এসে জীবনে প্রথমবার ভোট দিয়েছি। খুব ভালো লেগেছে। কিন্তু যানবাহনে ভাড়া বেশী নিচ্ছে, এতে আমাদের মতো পেশার মানুষদের হিমশিম খেতে হচ্ছে। তবুও এখন ঠিকমতো কর্মস্থলে পৌঁছাতে পারলেই স্বস্তি।’

কয়েকজন বাস ও পিকাআপভ্যান চালক জানান, সড়কে যাত্রীর চাপ বেশি তাই ভাড়াও একটু বেশি। নির্বাচন উপলক্ষে ঘোষিত বিশেষ ছুটিতে অন্যান্য শ্রেণি–পেশার মানুষের পাশাপাশি বাড়িতে এসেছিলেন কারখানার শ্রমিকেরাও। আজ তাদেরও অনেকেই ফিরে যাচ্ছেন। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close