সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
সিরাজগঞ্জে ভোট পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থী আকবর আলীর
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের ভোট পুনর্গণনা ও ঘোষিত ফলাফল স্থগিত চেয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি এম. আকবর আলী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোট পুনর্গণনা ও ঘোষিত ফলাফল স্থগিত চেয়ে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এম. আকবর আলী একটি আবেদন করেছেন। আমরা নির্বাচন কমিশন বরাবর তা পাঠিয়ে দিয়েছি। তারা যে সিদ্ধান্ত নেবে, সেটাই হবে।

শুক্রবার বিকেলে এম. আকবর আলী বলেন, “কেন্দ্রভিত্তিক ১৪৭টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক ৭ শতাধিক ভোট বেশি পেয়ে এগিয়ে ছিল। এরপর উপজেলা কার্যালয় থেকে ফলাফল জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।”

“সেখানে আমাদের উপস্থিতি ছাড়াই তাতে পোস্টাল ব্যালটের ভোট যুক্ত করে বেসরকারি ফলাফলে আমাকে পরাজিত ঘোষণা করা হয়। ভোট গণনার সময় অস্বাভাবিক পরিমাণে ভোট বাতিল করা হয়েছে, যা সন্দেহজনক।”

এ ছাড়া নির্বাচন চলাকালে বেশ কয়েকটি কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ তোলেন এ প্রার্থী। অভিযোগের কপি নির্বাচন কমিশনেও পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিএনপির এ প্রার্থী বলেন, “এ বিষয়ে রিটার্নিং অফিসার ব্যবস্থা না নিলে নির্বাচন কমিশনে যাব। সেখানেও যদি ন্যায়বিচার না পাই, তাহলে আমি আদালতে মামলা করব।”

এর আগে বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম খানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম। এতে রফিকুল ইসলাম খান পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এম. আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। মাত্র ৫৯৪ ভোটের ব্যবধানে এগিয়ে থাকেন রফিকুল ইসলাম খান। এ আসনটি ছাড়া জেলার বাকি ৫টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নির্বাচন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close