রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মঈনুল ইসলামকে মন্ত্রী হিসেবে চায় মানিকগঞ্জবাসী
সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জোরালো হয়ে উঠেছে স্থানীয় পর্যায়ে। নির্বাচনে জয়লাভের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম, রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের আলোচনায় উঠে আসছে তার নাম।

দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির কারণে তিনি ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করেছেন। নির্বাচনি প্রচারণায়ও অবকাঠামো, শিক্ষা ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি, যা ভোটারদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার পারিবারিক রাজনৈতিক পটভূমিও জনমনে প্রভাব ফেলেছে। তার পিতা সামসুল ইসলাম খান নয়া মিয়া শিল্পমন্ত্রী থাকাকালে গ্রাম পর্যায়ে বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ, জেলা উন্নয়ন এবং ঢাকার সঙ্গে মানিকগঞ্জের যোগাযোগব্যবস্থা সহজ করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। নিয়মিত বাস সার্ভিস চালুর ফলে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের যাতায়াতে সুবিধা তৈরি হয় এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল হয়।

স্থানীয়দের ধারণা, সেই উন্নয়ন ধারাবাহিকতার অংশ হিসেবেই মঈনুল ইসলাম খান শান্ত আধুনিক ও টেকসই উন্নয়নের পরিকল্পনা সামনে নিয়ে কাজ করতে চান। ফলে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে জেলার উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে বলে তারা মনে করছেন।

মানিকগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা—দলের কেন্দ্রীয় নেতৃত্ব তার অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবে। এতে স্থানীয় উন্নয়ন যেমন ত্বরান্বিত হবে, তেমনি জাতীয় পর্যায়েও তার ভূমিকা কার্যকর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close