শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
শিক্ষা
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কমিটি ঘোষণা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৩ এএম আপডেট: ১৭.০২.২০২৬ ১২:৫৫ এএম
ছবি: বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের শপথ গ্রহণ অনুষ্ঠান

ছবি: বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের শপথ গ্রহণ অনুষ্ঠান

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ২০২৬ সেশনের কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। 
  
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার পুরানা পল্টনে সংগঠনটির কার্যালয়ে কমিটির নবনির্বাচিত সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজকে শপথ পাঠ করান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

এ সময় সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও অভিভাবক পরিষদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হোন মুহাম্মাদ হাবীবুল্লাহ মিসবাহ ও দিদারুল ইসলাম।
 
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী ও সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সাবেক সভাপতি মাওলানা মুহাম্মাদ কামাল উদ্দীন। 
  
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির শাহীনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজী, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক সভাপতি মাওলানা এমদাদ আশরাফ ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান প্রমুখ।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  খেলাফত ছাত্র মজলিস    কমিটি   
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close