রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
লাইফস্টাইল
ইফতারে পান করুন স্বাস্থ্যকর খেজুরের স্মুদি, রইল রেসিপি
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইফতারের সময় অনেকেই ঠান্ডা পানীয় বা বাইরে থেকে আনা ইনস্ট্যান্ট শরবত খেয়ে থাকেন। তবে এগুলো সাময়িক তৃষ্ণা মেটালেও দেহের জন্য উপকারী নয়। এর পরিবর্তে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে স্বাস্থ্যকর ও সুস্বাদু খেজুরের স্মুদি তৈরি করে ইফতারের সময় উপভোগ করা যায়, যা দেহকেও সতেজ রাখে ও স্বাদেও সমৃদ্ধ।

চলুন আজই জানি, ইফতারের জন্য সুস্বাদু ও স্বাস্থ্যকর খেজুরের স্মুদি কীভাবে বানানো যায়-

বানাতে যা লাগবে : 

খেজুর ১০-১২টি, দুধ দুই কাপ, পাকা কলা দুইটি, দই দুই টেবিল চামচ, দারুচিনি গুঁড়া দুই চা চামচ, মধু দুই চা চামচ, বরফ পরিমাণমতো।

বানাবেন যেভাবে :

প্রথমে পরিষ্কার ও গরম পানিতে খেজুরগুলো ভিজিয়ে রেখে নরম করে নিন। এবার পানি থেকে তুলে তার সাথে কলা টুকরা করে মেশান। এরপর ব্লেন্ডারে সবগুলো উপকরণ নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ভালোভাবে ব্লেন্ড করবেন যেন দানাদানা না থাকে। ব্লেন্ড হয়ে গেলে কাঁচের গ্লাসে ঢেলে পরিবেশন করবেন। উপরে বরফের টুকরা ছড়িয়ে দিন। এটি ইফতারের পূর্বে বানালে খেতে বেশি ভালো লাগবে। তৈরি করে বেশিক্ষণ রেখে দিলে স্বাদ পরিবর্তন হতে পারে।

ইফতারে স্বাস্থ্যের খেয়াল রেখে ঘরে তৈরি খেজুরের স্মুদি পান করলে তৃষ্ণা মেটে, শরীর সতেজ থাকে এবং অতিরিক্ত চিনি বা ক্ষতিকর উপাদান এড়িয়ে সুস্বাদু পানীয়ের স্বাদও উপভোগ করা যায়। এটি সহজ, দ্রুত এবং দেহের জন্য উপকারী একটি বিকল্প।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইফতার   খেজুরের স্মুদি   রেসিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

লাইফস্টাইল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close