শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
শিক্ষা
চবিতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও মাতৃভাষায় শিক্ষার দাবি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদ।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে বসবাসরত বিভিন্ন আদিবাসী জাতিসত্তার ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় স্বীকৃতি ও নীতিগত উদ্যোগ প্রয়োজন। 

বক্তারা দাবি জানান, আদিবাসী শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হলে তাদের ভাষা, সংস্কৃতি ও পরিচয় সংরক্ষণ সহজ হবে এবং বৈষম্য কমবে।

বক্তারা আরও বলেন, সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি না থাকায় তাদের অধিকার ও সাংস্কৃতিক অস্তিত্ব ঝুঁকির মুখে রয়েছে। 

ভাষা আন্দোলনের চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে সব জাতিসত্তার ভাষার মর্যাদা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন। মানববন্ধনের আগে শহীদ মিনার থেকে জিরো পয়েন্ট পর্যন্ত মিছিল করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চবি   আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি   মাতৃভাষায় শিক্ষা  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close