শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
পাবনায় সাহরী ও তারাবিতে চলছে লোডশেডিং
মো. মানিক হোসেন, ভাঙ্গুড়া (পাবনা)
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৩ পিএম
ছবি: লোডশেডিংয়ের কারণে পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা জামে মসজিদে টর্চ লাইট জ্বালিয়ে নামাজ আদায়

ছবি: লোডশেডিংয়ের কারণে পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা জামে মসজিদে টর্চ লাইট জ্বালিয়ে নামাজ আদায়

রমজান মাসে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করার নির্দেশনা থাকলেও পাবনার ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় তা মানছে না পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। বিশেষ করে সাহরী ও তারাবির নামাজের সময়ে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। 
 
রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে তারাবির নামাজ শুরুর আগে ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় বিদ্যুৎ চলে যায়।
 
নামাজের সময় বিদ্যুৎ না থাকায় মসজিদে মসজিদে মোমবাতি বা টর্চ লাইট জ্বালিয়ে তারাবি নামাজ আদায় করেন মুসল্লিরা। রাত এগারোটার দিকে বিদ্যুৎ আসে। আবার রাতে সাহরীর সময় বিদ্যুৎ চলে যায়। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। তবে রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।  

জানা গেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সাহরী, ইফতার ও তারাবির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 
ভাঙ্গুড়া উপজেলার সম্রাট হোসেন বলেন, ‘রোববার তারাবি নামাজের সময় বিদ্যুৎ ছিল না। রাত এগারোটার দিকে বিদ্যুৎ আসে। মসজিদে টর্চ লাইট জ্বালিয়ে নামাজ আদায় করতে হয়েছে।’

ফরিদপুর উপজেলার সুরুজ আলী বলেন, ‘তারাবির সময় তো যায়ই আবার সাহরীর সময় বিদ্যুৎ থাকছে না। মোমবাতি জ্বালিয়ে সাহরী খেতে হয়েছে।’
   
এ বিষয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভাঙ্গুড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সেকেন্দার আলী বলেন, ‘গতকাল গ্রিডে কারিগরি ক্রটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। অনেক রাত পর্যন্ত কাজ করে বিদ্যুৎ চালু করা হয়। তবে বর্তমানে লোডশেডিং নেই।’
 
কেকে/এসএ





আরও সংবাদ   বিষয়:  পাবনা    সাহরী    তারাবি    লোডশেডিং  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close