সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
আইন-আদালত
রামপুরায় হত্যা মামলার রায় ঘোষণা পেছাল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১২:৫৭ পিএম আপডেট: ০৪.০৩.২০২৬ ১:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চব্বিশের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং দুজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা থেকে সরিয়ে ফের সাক্ষ্য ও তথ্য প্রমাণ দেবে প্রসিকিঊশন। 

বুধবার (৪ মার্চ) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম অতিরিক্ত সাক্ষ্য ও তথ্যপ্রমাণ উপস্থাপনের জন্য রায় পেছানোর আবেদন করলে সেটি মঞ্জুর করেন আদালত।

এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি এ মামলায় রায়ের জন্য ৪ মার্চ তারিখ ধার্য করেছিল ট্রাইব্যুনাল।

এ মামলার পাঁচ আসামি হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান, একই থানার সাবেক এসআই (উপপরিদর্শক) তারিকুল ইসলাম ভুঁইয়া এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। আসামিদের মধ্যে চঞ্চল সরকার গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

সাক্ষ্যগ্রহণ শেষে গত ৩ ফেব্রুয়ারি প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্কের শুনানি করেন।

এই মামলায় আসামিদের বিরুদ্ধে জুলাই গণ–অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীতে কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি; শিশু বাসিত খান মুসার (৭) মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলামের মৃত্যু এবং মো. নাদিম নামের আরও এক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার বিচার চলছে।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  রামপুরা   হত্যা মামলা   রায় ঘোষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close