রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ইফতার-সেহরিতে পানিই একমাত্র সঙ্গী সত্তরোর্ধ্ব জরিনার
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৯:৪৫ পিএম
বৃদ্ধা জরিনা বেগম | ছবি : খোলা কাগজ

বৃদ্ধা জরিনা বেগম | ছবি : খোলা কাগজ

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের খালিয়া মন্ডলপাড়া গ্রামের সত্তরোর্ধ্ব বৃদ্ধা জরিনা বেগমের জীবনে দুঃখই এখন একমাত্র সঙ্গী। বহু বছর আগে স্বামী হারিয়েছেন। মাথা গোঁজার সম্বল বলতে এক জীর্ণ ঘর, যার নড়বড়ে টিনের চালা দিয়ে দেখা যায় আকাশ। নেই কোনো জমিজমা, নেই আয়ের পথ। অভাবের তাড়নায় জীবনের প্রান্তসীমায় এসে এখন তার চোখে শুধুই অন্ধকার।

পবিত্র রমজান মাস চললেও বৃদ্ধা জরিনা বেগমের রান্নাঘরে জ্বলে না আগুন। 

প্রতিবেশী সুমি জানান, “চুলার দিকে তাকালেই বোঝা যায় কত দিন ধরে এখানে আগুন জ্বলেনি। ঘরে চাল-ডাল কিছুই নেই। জরিনা বেগমের অনেক রোজা ভাঙতে হয় শুধু এক গ্লাস পানি দিয়ে। বয়সের ভারে এখন আর ভিক্ষার জন্য বাইরে যাওয়ার শক্তিটুকুও নেই তার।”

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন ইফতারের সময় হলে ঘরের দরজার সামনে নিঃশব্দে রাস্তার দিকে তাকিয়ে থাকেন—যদি কোনো সহৃদয়ের ব্যক্তি একমুঠো খাবার নিয়ে হাজির হয়। 

প্রতিবেশী সাগর মন্ডল ও মমিনুর মোল্লা আক্ষেপ করে বলেন, “রমজান মাসে একজন বৃদ্ধা প্রতিবেশী না খেয়ে থাকছেন, এটা সমাজের জন্য চরম লজ্জার। এখনই সহায়তা না পেলে তার বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে।”

বিস্ময়কর বিষয় হলো, সরকারি সহায়তার কোনো তালিকাতেই এখন পর্যন্ত নাম ওঠেনি এই অসহায় নারীর। পাননি কোনো বয়স্ক ভাতার কার্ড। এলাকাবাসীর দাবি, অবিলম্বে যেন তাকে বয়স্ক ভাতা ও জরুরি খাদ্য সহায়তার আওতায় আনা হয়।

বৃদ্ধা জরিনা বেগমকে মানবিক সহায়তা প্রদানের জন্য মহম্মদপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  সত্তরোর্ধ্ব জরিনা   ইফতার   সেহরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close